স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

সাকিবের ‘দুঃসময়’-এর অধ্যায় ক্রমশ দীর্ঘ হচ্ছে!

সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত
সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

জাতীয় দল থেকে বাদ পড়ার পর এবার যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটেও জায়গা হারালেন সাকিব আল হাসান। লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের স্কোয়াড পুনর্গঠনে বাদ দেওয়া হয়েছে বাংলাদেশের সাবেক এই অধিনায়ককে। বোলিং নিষেধাজ্ঞার কারণে কেবল ব্যাটার হয়ে পড়া সাকিব প্রথম আসরে ৪ ম্যাচে ৬০ রান আর ১ উইকেট নিয়েছিলেন, যা ছিল খুবই হতাশাজনক।

তবে শুধু সাকিব নন, দল থেকে বাদ পড়েছেন ডেভিড মিলার, জেসন রয় এবং অ্যাডাম জাম্পার মতো তারকারাও। তবে ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল, সুনিল নারিন এবং অস্ট্রেলিয়ার স্পেন্সার জনসনকে ধরে রেখেছে লস অ্যাঞ্জেলস।

রাজনৈতিক জীবনও সাকিবের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। মাগুরা-১ থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর বিতর্ক পিছু ছাড়েনি। আওয়ামী লীগ সরকারের পতনের পর একাধিক মামলা, জরিমানা—সব মিলিয়ে দেশের বাইরে থাকতে বাধ্য হচ্ছেন সাকিব।

একসময় বিশ্বসেরা অলরাউন্ডার ছিলেন, আর এখন ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতেও ব্রাত্য সাকিব আল হাসান। কি ফিরতে পারবেন আবারও আগের জৌলুসে? নাকি এভাবেই ক্রিকেট থেকে ধীরে ধীরে হারিয়ে যাবেন এক সময়ের পোস্টারবয়?

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক বছর পর আবার চালু ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল সাবেক ছাত্রদল নেতার

কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

ঢালাইয়ের পরই সেতুর পাটাতনে ধস, তদন্তে ২ কমিটি

বিকেলে পর্দা নামছে নতুন কুঁড়ির প্রথম আসরের, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

বক-পানকৌড়ির কলতানে সন্ধ্যা নামে যে গ্রামে

ধসে পড়া ঘরে বিধবা মিলন রানী দাসের মানবেতর জীবনযাপন

নারী শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ রাবি ছাত্রদল কর্মীর বিরুদ্ধে

যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ থাকায় ইরানও পাল্টা হামলা থামিয়েছে

১০

নবম পে-স্কেল নিয়ে নতুন জটিলতা, পেছানোর পরামর্শ আইএমএফের

১১

দীর্ঘ বিরতির পর চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু আজ

১২

দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বরখাস্ত

১৩

ইরাকের কুর্দিস্তানে ভূমিকম্প

১৪

রাজধানীতে আজ কেমন থাকবে আবহাওয়া

১৫

ইএসডিও গবেষণা  / সহজে চিনে নিন ক্ষতিকর ‘মাইক্রোপ্লাস্টিক’ মুক্ত টুথপেস্ট কোনটি

১৬

গুনে গুনে ঘুষ নেওয়া সেই ভূমি কর্মকর্তা বরখাস্ত

১৭

এসিআই কোম্পানিতে নিয়োগ, এইচএসসি পাসেই আবেদনের সুযোগ

১৮

সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জাতিসংঘের

১৯

বাড়িতে হামলা চালিয়ে বিএনপি কর্মীকে হত্যা

২০
X