স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৫১ পিএম
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৩০ পিএম
অনলাইন সংস্করণ

বাঁচা-মরার ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ, ফিরেছেন নাহিদ-মাহমুদউল্লাহ

টসের দৃশ্য। ছবি: সংগৃহীত
টসের দৃশ্য। ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে রাওয়ালপিন্ডিতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার। বাংলাদেশের জন্য এই ম্যাচ বাঁচা-মরার লড়াই, কারণ হারলেই সেমিফাইনালের সমীকরণ কঠিন হয়ে পড়বে।

বাংলাদেশ একাদশে এসেছে দুই পরিবর্তন। এক ম্যাচ পর একাদশে ফিরেছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ, এছাড়া সুযোগ পেয়েছেন পেসার নাহিদ রানা। সৌম্য সরকার ও তানজিম সাকিবকে একাদশ থেকে বাদ দেওয়া হয়েছে।

অন্যদিকে, নিউজিল্যান্ডও দুই পরিবর্তন এনেছে। নাথান স্মিথের পরিবর্তে খেলছেন কাইল জেমিসন, আর একাদশে ফিরেছেন রাচিন রবীন্দ্র।

কী বললেন দুই অধিনায়ক?

নাজমুল হোসেন শান্ত (বাংলাদেশ অধিনায়ক):

‘আমরাও আগে বোলিং করতে চেয়েছিলাম। তবে ব্যাটিংয়ে ভালো করতে চাই। ভারতের বিপক্ষে যেভাবে লড়াই করেছি, সেটি আমাদের আত্মবিশ্বাস দিচ্ছে।’

মিচেল স্যান্টনার (নিউজিল্যান্ড অধিনায়ক):

‘পিচ ভালো মনে হচ্ছে, তাই আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছি। কিছুটা শিশির পড়তে পারে। পাকিস্তানের কন্ডিশনে আমরা প্রস্তুতি নিয়েছি, সেটি আমাদের জন্য সহায়ক হবে।’

রাওয়ালপিন্ডির উইকেট সাধারণত ব্যাটিংবান্ধব, ফলে আজও বড় স্কোরের সম্ভাবনা রয়েছে। এবার পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফির সব ম্যাচেই অন্তত একজন ব্যাটার সেঞ্চুরি করেছেন। আজও সেই ধারা অব্যাহত থাকবে কি না, সেটাই দেখার বিষয়।

নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপ ফর্মে রয়েছে, বিশেষ করে প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে উইল ইয়াং ও টম ল্যাথাম দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন। অন্যদিকে, বাংলাদেশের ব্যাটারদের জন্য এটি কঠিন পরীক্ষা হতে যাচ্ছে। ভারতের বিপক্ষে তাওহিদ হৃদয় ও জাকার আলির লড়াই আশা জাগিয়েছে, তবে আজ দলের প্রত্যেক ব্যাটারকে দায়িত্ব নিতে হবে।

সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে বাংলাদেশকে জয়ের বিকল্প খুঁজে বের করতে হবে। এখন দেখার পালা, টাইগাররা চ্যালেঞ্জ উতরে যেতে পারে কি না!

বাংলাদেশ দল

তানজিদ হাসান, নাজমুল হোসেন (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, জাকের আলী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও মোস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড দল

উইল ইয়াং, ডেভন কনওয়ে, কেইন উইলিয়ামসন, রাচিন রবীন্দ্র, টম ল্যাথাম, গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), কাইল জেমিসন, ম্যাট হেনরি ও উইল ও’রুর্ক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

১০

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

১১

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১২

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১৩

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১৪

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৫

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৬

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৭

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৮

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৯

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

২০
X