ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৩, ০৮:২৪ পিএম
আপডেট : ২১ আগস্ট ২০২৩, ০৮:৩১ পিএম
অনলাইন সংস্করণ

মুশফিকের সামনে যে রেকর্ডের হাতছানি 

মুশফিকুর রহিম। ছবি : সংগৃহীত
মুশফিকুর রহিম। ছবি : সংগৃহীত

আগস্ট মাসের ৩০ তারিখ থেকে শ্রীলংকা ও পাকিস্তান মিলে হাইব্রিড মডেলে শুরু হচ্ছে এশিয়ার ক্রিকেট শ্রেষ্ঠত্বের লড়াই এশিয়া কাপ। রোমাঞ্চকর এই আসরের ওয়ানডে সংস্করণ শুরুর আগে বেশ কিছু রেকর্ডের সামনে দাঁড়িয়ে বাংলাদেশের উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম।

এশিয়া কাপের ওয়ানডে ফরম্যাটের এই আসরে মুশফিকুর রহিমের সামনে হাতছানি বর্তমানে খেলতে থাকা ক্রিকেটারদের মধ্যে এশিয়া কাপে সর্বোচ্চ রানের সংগ্রহকারী হওয়ার। এই মাইলফলক স্পর্শ করতে মুশফিকুরের দরকার আর মাত্র ৪৭ রান। বর্তমানে খেলছে এমন খেলোয়াড়দের মধ্যে শুধু ভারতের অধিনায়ক রোহিত শর্মার রান মুশফিকুরের চেয়ে বেশি। রোহিতের এশিয়া কাপে সংগ্রহ ৭৪৫ রান অপরদিকে বাংলাদেশের উইকেটকিপার ব্যাটার মুশফিকুরের সংগ্রহ ৬৯৯ রান।

এশিয়া কাপের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ রানের রেকর্ড রয়েছে শ্রীলংকার সাবেক ওপেনার সনথ জয়সুরিয়ার তার সংগ্রহ ১২২০ রান। দুই ও তিনে আছেন কুমার সাঙ্গাকারা (১০৭৫) ও শচীন টেন্ডুলকার (৯৭১)। এশিয়া কাপের মঞ্চে সর্বোচ্চ রানের তালিকায় মুশফিকুরের ওঠা সম্ভব না হলেও তার সামনে সুযোগ রয়েছে সর্বোচ্চ রানের তালিকার প্রথম পাঁচে ঢোকার। এবার এশিয়া কাপে সেই রেকর্ডও ভাঙার হাতছানিই রয়েছে বাংলাদেশের সাবেক অধিনায়কের সামনে। এ ছাড়াও বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে মুশফিকুরের পরেই এশিয়া কাপে রান রয়েছে বাংলাদেশের সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের (৫২১)। যদিও চোটের কারণে এবারের এশিয়া কাপ খেলা হচ্ছে না এই অভিজ্ঞ ওপেনারের।

আগামী ৩১ আগস্ট শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ মিশন শুরু হবে মুশফিক-সাকিবদের। সেই মিশনে মুশফিকুরের ব্যাটে হাসি ফুটলেই রেকর্ডটি হয়ে যাবে তার।

বর্তমানে খেলায় খেলোয়াড়দের মধ্যে এশিয়া কাপে সর্বোচ্চ রান :

রোহিত শর্মা (ভারত) – ৭৪৫ রান

মুশফিকুর রহিম (বাংলাদেশ) – ৬৯৯ রান

শিখর ধাওয়ান (ভারত) – ৫৩৪ রান

তামিম ইকবাল (বাংলাদেশ) – ৫১৯ রান

সাকিব আল হাসান (বাংলাদেশ) – ৪০২ রান

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি ও সমমানের ফলাফল প্রকাশ ১০ আগস্ট

ঋণ থেকে মুক্তির বিশেষ ৪ দোয়া

কোনো শিশু যেন বাংলা-ইংরেজি-গণিত শিক্ষায় পিছিয়ে না থাকে: ববি হাজ্জাজ

পলাশ মণি দাসের পরিচালনায় ‘কিপ্টুস আনলিমিটেড’

বন্যা-পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে স্বপ্ন

সাতক্ষীরা জেলা আ. লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার

স্কুলে ঢোকার পথ নেই, দুর্ভোগে সব শিশু শিক্ষার্থী

খল অভিনেতা হয়ে পর্দায় আসছেন সরকার রওনক রিপন

শ্বশুরবাড়ির পুকুরপাড়ে মিলল পুলিশ কর্মকর্তার মরদেহ

সার্ভেয়ার-কানুনগোদের ঘন ঘন বদলি নয়, একই কর্মস্থলে অন্তত ২ বছর রাখার নির্দেশ

১০

শেষ আশ্রয়টুকুও গিলে খাচ্ছে ছোট ফেনী নদী

১১

মিসওয়াকের গুরুত্ব ইসলামে এত বেশি কেন?

১২

সলোমন দ্বীপপুঞ্জে স্বর্ণের খনিতে ধস

১৩

হরমুজ প্রণালিতে ৬টি জাহাজ থামাল ইরান

১৪

বিনিয়োগকারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে অফিসিয়াল সিলেকশনে ‘মাটি’

১৬

এনসিপির পথসভার কাছে মিলল বোমাসদৃশ বস্তু

১৭

রাষ্ট্রপতি নির্বাচন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আলোচনায় বসছে ইসি

১৮

উগ্র ইসলামপন্থিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল বুরকিনা ফাসো

১৯

মার্কেন্টাইল ব্যাংকের ‘নয়াবাজার শাখা’ নতুন ঠিকানায় স্থানান্তর

২০
X