বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ মার্চ ২০২৫, ০২:০৯ পিএম
অনলাইন সংস্করণ

ট্রফি মঞ্চে পাকিস্তানের প্রতিনিধি না থাকায় শোয়েব আখতারের ক্ষোভ

পুরস্কার মঞ্চে পিসিবি প্রতিনিধি না থাকা অবাক করেছে শোয়েবকে। ছবি : সংগৃহীত
পুরস্কার মঞ্চে পিসিবি প্রতিনিধি না থাকা অবাক করেছে শোয়েবকে। ছবি : সংগৃহীত

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর ফাইনাল শেষে ভারত শিরোপা উল্লাসে মেতেছিল, কিন্তু সেই মঞ্চে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কোনো প্রতিনিধি না থাকায় বিস্ময় প্রকাশ করেছেন সাবেক পাক গতিতারকা শোয়েব আখতার।

নিজ দেশের বোর্ডের অনুপস্থিতিতে হতাশ শোয়েব এক্সে দেওয়া এক ভিডিওবার্তায় বলেন, ‘ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, কিন্তু লক্ষ্য করলাম, পিসিবির কোনো প্রতিনিধি নেই! পাকিস্তানই ছিল আয়োজক, অথচ ট্রফি প্রদানের সময় কেউ ছিল না? এটা আমার বোধগম্য নয়। বিশ্বমঞ্চে এটি পাকিস্তানের বড় সুযোগ ছিল, কিন্তু সেই জায়গায় আমরা নেই— দেখে সত্যিই খারাপ লাগছে।’

ফাইনালের উপস্থাপনায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) প্রেসিডেন্ট রজার বিনি ভারতীয় ক্রিকেটারদের ‘হোয়াইট জ্যাকেট’ পরিয়ে দেন এবং ম্যাচ অফিসিয়ালদের মেডেল তুলে দেন। আইসিসি চেয়ারম্যান জয় শাহ রোহিত শর্মার হাতে চ্যাম্পিয়ন্স ট্রফি তুলে দেন এবং ভারতীয় দলকে মেডেল পরিয়ে দেন। অথচ পাকিস্তান ক্রিকেট বোর্ডের কোনো কর্মকর্তা ছিলেন না মঞ্চে।

প্রতিযোগিতাটি পাকিস্তানের আয়োজনে হয়েছিল, তবে নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ভারত সেখানে খেলতে রাজি হয়নি। ফলস্বরূপ, পিসিবি ‘হাইব্রিড মডেল’ মেনে নেয় এবং ভারতের ম্যাচগুলো দুবাইতে আয়োজন করা হয়।

তিন সপ্তাহব্যাপী এই প্রতিযোগিতায় ভারত অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয়। তবে পুরো টুর্নামেন্টে ভারতের সুবিধাজনক পরিস্থিতি নিয়ে সমালোচনা ছিল প্রবল। দুবাইতে এককভাবে খেলায় তারা স্বস্তিদায়ক পরিস্থিতি পেয়েছে, যেখানে অন্যান্য দলকে একাধিক ভেন্যুতে ভ্রমণ করতে হয়েছে।

পাকিস্তানের আয়োজক হয়েও চূড়ান্ত মঞ্চে বোর্ডের অনুপস্থিতি শুধু শোয়েব আখতার নন, অনেক ক্রিকেট বিশ্লেষকের মাঝেও প্রশ্ন তুলেছে— আয়োজক হয়েও পাকিস্তান কি সত্যিই আইসিসির চোখে মর্যাদা পেল?

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চূড়ান্ত হলো ব্রাজিলের শেষ ষোলোর প্রতিপক্ষ, ম্যাচ কবে-কখন

হালান্ডের জয়সূচক গোলে রাউন্ড অফ-১৬ তে নরওয়ে  

বিস্ফোরক মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন এসএ পরিবহনের চেয়ারম্যান

প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ভাইকিংসরা

মার্কিন প্রেসিডেন্ট শিক্ষা অ্যাওয়ার্ড পেলেন ফেনীর মেয়ে সৈয়দা নুসরাত জাহান স্নেহা

ফরিদপুরে ৬ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০, নিহত ১

নতুন মুদ্রানীতি ঘোষণা

কানাডা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদককে অব্যাহতি, স্থায়ী বহিষ্কারে কেন্দ্রে চিঠি

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জারসহ আহত ১৬

১০

শিশু নন্দিনী হত্যা, পলাতক আসামি মমতা গ্রেপ্তার

১১

পালিত বলি মহিষে প্রাণ গেল কৃষকের

১২

ট্রাম্পের জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব আদেশ সুপ্রিম কোর্টে বাতিল

১৩

দুরন্ত ফ্রান্সকে হারানোর কঠিন মিশনে সুইডেন

১৪

চাঁদপুরে প্রধান শিক্ষককে আবেগঘন বিদায় সংবর্ধনা

১৫

২ জুলাই শুরু হচ্ছে ১৯তম ‘অ্যাসেন্ট কর্পোরেট কাপ-২০২৬’

১৬

অবসরে গেলেন পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা

১৭

বাজেটকে ‘অস্বচ্ছ ও অবাস্তবায়নযোগ্য’ আখ্যা দিয়ে না ভোট দিল বিরোধীদল

১৮

লেজার প্রযুক্তি-সংযুক্ত আয়রন ডোমের সফল পরীক্ষা চালাল ইসরায়েল

১৯

ভাতিজাকে অপহরণ ও হত্যায় চাচার মৃত্যুদণ্ড

২০
X