বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৩, ১১:১৪ এএম
অনলাইন সংস্করণ

অসুস্থতার কারণে অনুশীলনে আসেননি শামীম পাটোয়ারী

জাতীয় দলের অলরাউন্ডার শামীম পাটোয়ারী। ছবি : সংগৃহীত
জাতীয় দলের অলরাউন্ডার শামীম পাটোয়ারী। ছবি : সংগৃহীত

অসুস্থতার কারণে জাতীয় দলের অনুশীলনে আসেননি দলের অলরাউন্ডার শামীম পাটোয়ারী। মঙ্গলবার (২২ আগস্ট) মিরপুরের হোম অব ক্রিকেটে তাকে দেখা যায়নি।

মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরি সংবাদমাধ্যমকে বলেন, ‘গতকাল সোমবার (২১ আগস্ট) রাতে একটু অসুস্থ হয়ে পড়ে সে। কয়েকবার বমি করে, যে কারণে আজকের অনুশীলনে আসেনি। আবারো বলছি ইনজুরি নয়, সে অসুস্থ। দ্রুতই মাঠের অনুশীলনে ফিরবে।’

জানা গেছে, মাহমুদউল্লাহ রিয়াদের অনুপস্থিতিতে সাত নাম্বারের জন্য ভাবা হচ্ছে এই তারকাকে।

এদিকে তামিম ইকবালের সবশেষ অবস্থা জানতে চাইলে দেবাশীষ বলেন, ‘এখন থেকে সে ব্যাটিং করবে। ফিজিও ট্রেনার বিষয়টি দেখছে।’

গত রোববার প্রথমবারের মতো মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে ব্যাট হাতে দেখা যায় তামিমকে। ওইদিন প্রায় ২০ মিনিটের মতো ব্যাট করেছিলেন তারকা এই ওপেনার। এ সময় নেটের পেছনে সর্বক্ষণই সবকিছু পর্যবেক্ষণ করছিলেন বাংলাদেশ দলের ফিজিও বায়জেদুল ইসলাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোনাগাজী পৌরশহরের প্রধান সড়ক খানাখন্দে ভরা, দুর্ভোগে মানুষ

কিশোরগঞ্জের হাওরে ১০ দিনের শিশুর মরদেহবাহী নৌকায় ডাকাতি

বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা আয়োজনে চার বিশ্ববিদ্যালয়ে জাবির উপ-কমিটি গঠন

যুক্তরাজ্যের প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার বৈঠক

২০ বছর পর ফের মিশরের মঞ্চ মাতাবেন শাকিরা

৫ দিন ভারী বর্ষণের আভাস, ১৮ জেলায় বন্যার শঙ্কা

আর্জেন্টিনা-মিশরের খেলা নিয়ে ভাসানী বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ

বড় পর্দায় ‘দাদাগিরি’ দেখাতে প্রস্তুত রাজকুমার রাও

‘দিনের আলোতে ডাকাতি’- আর্জেন্টিনা-মিশর ম্যাচ নিয়ে মরিনহো

সাজেকে আটকা ৫ শতাধিক পর্যটক

১০

ভারতে ধর্ষণে অভিযুক্ত যুবক পুলিশের গুলিতে নিহত

১১

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত

১২

বাহরাইন ও কুয়েতে ৮৫ মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইরানের

১৩

৮ জেলায় চাকরি দিচ্ছে আকিজ গ্রুপ, পাবেন বিভিন্ন সুবিধা

১৪

ঢাকা মেডিকেল পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৫

টি-টোয়েন্টি ইতিহাসে ভারতের সবচেয়ে বড় হার

১৬

ফ্রান্স-মরক্কো ম্যাচে বিতর্কিত সেই আর্জেন্টাইন রেফারি

১৭

বরিশাল মেট্রোপলিটনের ৩ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত

১৮

এসএসসি পাসেই ১৪৬০ জনকে নিয়োগ দেবে পল্লী বিদ্যুতায়ন বোর্ড, আবেদন যেভাবে

১৯

৮ জেলায় চাকরি দিচ্ছে ব্র্যাক, দ্রুত আবেদন করুন

২০
X