স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৩, ০৮:৫৯ এএম
অনলাইন সংস্করণ

রউফের বোলিং তোপে ৫৯ রানে অলআউট আফগানিস্তান

আফগান ব্যাটিং লাইনআপ একাই ধসিয়ে দেন হারিস রউফ। ছবি : সংগৃহীত
আফগান ব্যাটিং লাইনআপ একাই ধসিয়ে দেন হারিস রউফ। ছবি : সংগৃহীত

পাকিস্তানের ছুঁড়ে দেওয়া ২০২ রানের জবাবে ওয়ানডেতে নিজেদের ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন রানের লজ্জায় ডুবল আফগানিস্তান। পাকিস্তানের পেসার হারিস রউফ ও শাহীন শাহ আফ্রিদির বোলিং তোপে মাত্র ৫৯ রানে অলআউট হয়েছে নবী-রশিদরা।

মঙ্গলবার (২২ আগস্ট) শ্রীলঙ্কার হাম্বানটোটায় অনুষ্ঠিত প্রথম ওয়ানডে ম্যাচে ২০১ রানে অলআউট হয় পাকিস্তান। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে হারিস রউফের আগুন ঝড়ানো বোলিংয়ে মাত্র ৫৯ রানেই গুটিয়ে যায় আফগানরা। ফলে ১৪২ রানের বিশাল ব্যবধানে জিতে সিরিজে এগিয়ে গেল পাকিস্তান।

মহিন্দা রাজাপাকসে স্টেডিয়ামে ২০২ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শাহীন শাহ ও নাসিম শাহের বোলিংয়ে দিশাহারা হয়ে পরে আফগানিস্তান। নিজেদের ইতিহাসের দ্বিতীয় সর্বনিম্ন ৫৯ রানে অলআউট হয় আফগানরা। মাত্র ৪ রানের মধ্যে টপ অর্ডারের প্রথম তিনজনকে সাজঘরে ফেরান দুই পাক বোলার। ইব্রাহিম জাদরান, রহমত শাহ ও অধিনায়ক শাহিদি প্রত্যেকে শূন্য রানে ফিরে যান।

মূলত আফগান ব্যাটিং অর্ডারে ধস নামিয়েছিলেন হারিস রউফ। এদিন মাত্র ১৮ রান খরচায় ৫ উইকেট তুলে নেন তিনি। আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ১৮ রানের ইনিংস খেলেন ওপেনার রহমানুল্লাহ গুরবাজ। দ্বিতীয় সর্বোচ্চ ১৬ রান করেন আজমতউল্লাহ ওমরজাই। শাহিন আফ্রিদি ২টি, নাসিম ও শাদাব নিয়েছেন একটি করে উইকেট।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ২০১ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। ইমাম-উল-হক, শাদাব খান ও ইখতিখার আহমেদের লড়াকু ইনিংসে ভর মাঝারি মানের সংগ্রহ পায় বাবর আজমের দল। এদিন পাকিস্তান অধিনায়ক বাবর শূন্য রানে ফিরেন মুজিবের শিকার হয়ে। তবে ওপেনার ইমাম-উল-হক ৬১ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন। এছাড়া শাদাব খান ৩৯ ও ইখতিখার আহমেদ ৩০ রান করেন। আফগানিস্তানের পক্ষে মুজিব ৩টি এবং নবি ও রশিদ ২টি করে উইকেট নিয়েছেন।

পাঁচ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার পান পাকিস্তানের পেসার হারিস রউফ।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

১০

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১১

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১২

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১৩

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৪

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৫

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৬

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৭

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৮

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৯

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

২০
X