স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৫, ০২:০৩ পিএম
আপডেট : ২৪ মার্চ ২০২৫, ০২:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

তামিমের অবস্থা সম্পর্কে তার ফেসবুক পেজ থেকে যা জানা গেলো

তামিমের বর্তমান অবস্থা
তামিম ইকবাল। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের শারীরিক অবস্থা নিয়ে তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সর্বশেষ আপডেট জানানো হয়েছে। পোস্টে জানানো হয়, সোমবার (২৪ মার্চ) সকালে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচের আগে টসের পর হালকা বুকে ব্যথা অনুভব করলে তিনি দলের ফিজিও ও ট্রেইনারকে বিষয়টি জানান।

প্রাথমিকভাবে গ্যাস্ট্রিকের সমস্যা ভেবে ওষুধ গ্রহণ করলেও অবস্থার উন্নতি হয়নি। সতর্কতার অংশ হিসেবে দ্রুত নিকটতম হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসা শেষে তিনি বিকেএসপিতে ফিরে আসেন। তবে কিছুক্ষণ পরই শারীরিক অবস্থার আরও অবনতি হলে মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যানেজার শিপন ভাইয়ের সঙ্গে আলোচনা করে হেলিকপ্টারের ব্যবস্থা করা হয়, যাতে দ্রুত উন্নত চিকিৎসা নিশ্চিত করা যায়।

পরিস্থিতি জটিল হয়ে পড়ায় দ্রুত তাকে সাভারের কেপিজে হাসপাতাল ও নার্সিং কলেজে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তার হৃদযন্ত্রে ব্লক ধরা পড়ে। চিকিৎসকদের পরামর্শে দ্রুত এনজিওগ্রাম করা হয় এবং একটি ব্লকে রিং পরানো হয়। বর্তমানে তিনি কার্ডিয়াক কেয়ার ইউনিটে (CCU) বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।

তামিমের ফেসবুক পেজ থেকে আরও জানানো হয়েছে, তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা করা হচ্ছে। ক্রিকেট মহল, সতীর্থ ও ভক্তরা সবাই তার দ্রুত সুস্থতা কামনা করছেন। পরিস্থিতির উন্নতি হলে আরও আপডেট দেওয়া হবে বলে জানানো হয়েছে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের রিজার্ভ বেড়ে ৩৬.৬৬ বিলিয়নে

ইরানের বান্দার-ই খামির সেতুতে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত বেড়ে ৭

আর্জেন্টিনার জলসীমায় ব্রিটিশ যুদ্ধজাহাজ অনুপ্রবেশের অভিযোগ

বিশ্বকাপ ফাইনালে পরা পেলের জার্সি বিক্রি ৬০ কোটি টাকায়

ভুয়া আয়কর কর্মকর্তাকে ৬ মাসের কারাদণ্ড

আজকের নামাজের সময়সূচি

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

ভারতের বান্দা / পৃথিবীর সবচেয়ে উষ্ণ শহরে জীবন কেমন

শৌচাগারে সিগারেট ধরানোর সময় বিস্ফোরণ, কলেজছাত্রের মৃত্যু

ভেড়ামারায় সাপের কামড়ে স্বামীর মৃত্যুতে পাগলপ্রায় অন্তঃসত্ত্বা স্ত্রী

১০

থানায় সেবা নিতে এসে কেউ যেন কষ্ট না পায়: আইজিপি

১১

মাইক্রোবাসে আগুন, প্রাণে বাঁচলেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সংবাদকর্মীরা

১২

তিন ঘণ্টার ব্যবধানে ময়মনসিংহে আবারও ট্রেন লাইনচ্যুত

১৩

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

১৪

২৫টি এয়ারক্রাফট দিয়ে ২০টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

১৫

প্রথম ফিউচারনেশন ফিল্ম ফেস্ট ২০২৬ 

১৬

শিক্ষক সংকটে মান হারাচ্ছে তারাগঞ্জ ওয়াকফ এস্টেট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়

১৭

সুরে সুরে মোহাম্মদ রফিকে স্মরণ

১৮

আমরা যুদ্ধকে স্বাগত জানাইনি এবং কখনোই জানাব না: ইরানের স্পিকার

১৯

সকালের মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

২০
X