স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৫, ০২:১৮ পিএম
আপডেট : ২৪ মার্চ ২০২৫, ০২:২০ পিএম
অনলাইন সংস্করণ

তামিমের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধান উপদেষ্টা

তামিম ইকবাল ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। ছবি : সংগৃহীত
তামিম ইকবাল ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। ছবি : সংগৃহীত

বাংলাদেশের অন্যতম সফল ওপেনার ও সাবেক অধিনায়ক তামিম ইকবালের হৃদরোগে আক্রান্ত হওয়ার খবরে সারা দেশে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এবার তার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস।

প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, বিকেএসপিতে খেলা চলাকালীন হৃদরোগে আক্রান্ত হওয়া তামিমের স্বাস্থ্যের বিষয়ে খোঁজখবর নেওয়া হয়েছে। উপদেষ্টার পক্ষে উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজনের সঙ্গে যোগাযোগ করেন। বিসিবির পক্ষ থেকে জানানো হয়, তামিমের অবস্থা জানতে দ্রুতই তার এনজিওগ্রাম করা হয়, যেখানে হৃদযন্ত্রে ব্লক ধরা পড়ে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়।

বিসিবি চিকিৎসকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে চলছে বলে নিশ্চিত করেছে বোর্ড। তারা জানিয়েছেন, তামিমের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে।

সোমবার (২৪ মার্চ) বিকেএসপিতে মোহামেডানের হয়ে শাইনপুকুরের বিপক্ষে ম্যাচ চলাকালে বুকে ব্যথা অনুভব করেন তামিম। প্রথমে তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার পর কিছুটা সুস্থ বোধ করলেও পরে অবস্থার অবনতি হয়। হেলিকপ্টারে করে ঢাকায় স্থানান্তরের পরিকল্পনা করার পরিকল্পনা করা হলেও গুরুতর শারীরিক অবস্থার কারণে তা সম্ভব হয়নি।

অবশেষে, তাকে সাভারের হাসপাতালে নেওয়া হয়, যেখানে এনজিওগ্রামের মাধ্যমে তার হার্টে ব্লক শনাক্ত হয় এবং স্টেন্ট (রিং) বসানো হয়। বর্তমানে তিনি সিসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার দ্রুত সুস্থতার জন্য দেশজুড়ে শুভাকাঙ্ক্ষীরা প্রার্থনা করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনিয়র এনটিআরের সিনেমায় ইউরোপিয়ান ধামাকা

নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

এতিমদের বরাদ্দের চালে নয়ছয়, অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

পদ্মা সেতুতে ইটিসির নতুন মাইলফলক, ১০ কোটি টাকা ছাড়াল টোল আদায় 

ফেনীতে বিজিবির অভিযানে বিপুল ভারতীয় মালামাল জব্দ 

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানী বাড়াল সরকার

অফিসার পদে চাকরির সুযোগ, বেতন ৬০ হাজার টাকা

কাপ্তাই হ্রদে মাছ ধরার নিষেধাজ্ঞা বাড়ল

উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিবসহ গ্রেপ্তার ৬

হিজবুল্লাহর প্রশংসায় খামেনি / ‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ ছাড়া পথ নেই’

১০

বর্ণবাদ ইস্যুতে মুসলিম সিনেটরের পক্ষে অস্ট্রেলিয়ার আদালতের রায়

১১

নতুন পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদনের প্রস্তুতি, কার বেতন কত বাড়ছে

১২

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়ন নিয়ে উচ্চপর্যায়ের সভা

১৩

ম্যানেজার পদে চাকরি, বয়স ৪৫ হলেও করা যাবে আবেদন

১৪

বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১

১৫

স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন মির্জা ফখরুল

১৬

১৯৭ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর, এসএসসি পাসেও আবেদন

১৭

মাছ কিনতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল বাসচালকের

১৮

ছেলের হাতে বাবা খুন

১৯

৬ জেলায় চাকরি দিচ্ছে পল্লী বিকাশ, বেতন ৪৫ হাজার

২০
X