স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩১ মার্চ ২০২৫, ০৪:৪৫ পিএম
আপডেট : ৩১ মার্চ ২০২৫, ০৫:০২ পিএম
অনলাইন সংস্করণ

যেভাবে কাটছে ক্রিকেট তারকাদের ঈদ

সুন্দর ঈদ কেটেছে টাইগার তারকাদের। ছবি : সংগৃহীত
সুন্দর ঈদ কেটেছে টাইগার তারকাদের। ছবি : সংগৃহীত

দেশজুড়ে ঈদুল ফিতরের উৎসবে মেতেছে সবাই, ব্যতিক্রম নন বাংলাদেশ ক্রিকেট দলের তারকারাও। ঈদের দিনে পরিবার-প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি ভক্তদের জন্য শুভেচ্ছাবার্তাও দিয়েছেন তারা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এসব বার্তায় উঠে এসেছে আনন্দ, কৃতজ্ঞতা ও আবেগঘন অনুভূতি।

তরুণ ব্যাটার তাওহীদ হৃদয় এবারের ঈদ উদযাপন করছেন নিজের গ্রামের বাড়িতে। বাবা-মায়ের সঙ্গে কাটানো মুহূর্ত শেয়ার করে তিনি লিখেছেন, ‘দেশের মাটিতে আছি, গ্রামের ঈদগাহে নামাজ আদায় করলাম, বাবা-মায়ের হাসিমুখ দেখতে পেলাম; এক জীবনে আর কী লাগে! ঈদ মোবারক সবাইকে।’

সম্প্রতি অসুস্থতার কারণে শিরোনামে থাকা সাবেক অধিনায়ক তামিম ইকবালও ঈদের দিনে ভক্তদের ভুলেননি। সুস্থ হয়ে বাসায় ফিরলেও ঈদের আনন্দে কিছুটা ব্যতিক্রম কাটছে তার সময়। ফেসবুকে তিনি লিখেছেন, ‘আল্লাহ সবাইকে সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও সুখ দান করুন। ঈদ মোবারক।’

জাতীয় দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার লিটন দাস স্ত্রী ও সন্তানের সঙ্গে ছবি শেয়ার করে জানিয়েছেন, ‘আমাদের পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক। আশা করি, এই দিন আমাদের আরও বিনয়ী ও সহানুভূতিশীল হতে শিখাবে।’ অন্যদিকে, অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন প্রথমবারের মতো মেয়েকে নিয়ে ঈদ উদযাপন করছেন। তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, অনুভূতিটা অসাধারণ। সবাইকে ঈদের শুভেচ্ছা।’

পেসার তাসকিন আহমেদ ঈদের দিনে বাবা ও ছেলের সঙ্গে ছবি শেয়ার করে লিখেছেন, ‘সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক।’ আর অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ তার পোস্টে জানিয়েছেন, ‘তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।’

জাতীয় দলের ক্রিকেটারদের ঈদ কাটছে যে যেভাবে, কিন্তু এক সুতোয় গাঁথা তাদের একটাই বার্তা—ঈদের আনন্দ সবার জন্য, আর এদিনের মাহাত্ম্য আমাদের আরও সহানুভূতিশীল ও ভালো মানুষ হতে শেখায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

আ.লীগ নেতা কারাগারে

১০

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

১১

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন  

১২

আদালতে জবানবন্দি / মেয়েকে মারধরের প্রতিশোধ নিতেই ৬ বছরের শিশুকে হত্যা

১৩

নতুন যে দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহীরা

১৪

নিজেদের ডাকা বিক্ষোভেই প্রকাশ্যে চড় খেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা

১৫

ঢাকার ৪ বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর, কোনটি যাচ্ছে কোথায়

১৬

‎চর দখল নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০

১৭

ভারতের ভিসা আবেদন নিয়ে আইভ্যাকের নতুন নির্দেশনা

১৮

লেবাননের প্রতি ‘সম্মান দেখানো’ শান্তিচুক্তির অংশ : ইরান

১৯

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, স্মৃতিতে মেসির জাদু

২০
X