স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৫, ০১:০৬ পিএম
অনলাইন সংস্করণ

এবার হাসপাতালে আম্পায়ার সোহেল, ডিপিএলে অস্বস্তির ছায়া

আম্পায়ার গাজী সোহেল। পুরোনো ছবি
আম্পায়ার গাজী সোহেল। পুরোনো ছবি

ডিপিএলে একের পর এক শারীরিক অসুস্থতার ঘটনা যেন চিন্তার ভাঁজ ফেলছে আয়োজকদের কপালে। কদিন আগেই মাঠে হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। এবার একই রকম পরিস্থিতির শিকার হলেন অভিজ্ঞ আম্পায়ার গাজী সোহেল।

বিকেএসপির ৩ নম্বর মাঠে মোহামেডান স্পোর্টিং ক্লাব বনাম অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের ম্যাচে দায়িত্ব পালনের কথা ছিল গাজী সোহেলের। তবে ম্যাচ শুরুর আগে হঠাৎ শারীরিকভাবে অসুস্থ বোধ করলে সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বিসিবির এক কর্মকর্তা, যিনি ম্যাচ চলাকালে মাঠে উপস্থিত ছিলেন, তিনি নিশ্চিত করেন যে, আম্পায়ার সোহেল মাঠে নামার প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু তার আগেই শরীরে অস্বস্তি শুরু হয়। পরে তাকে তাৎক্ষণিকভাবে চিকিৎসা সহায়তার জন্য বিকেএসপির হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ডিপিএলের সমন্বয়ক সাব্বির আহমেদ রুবেল জানান, সোহেলের রক্তচাপ বেশ বেড়ে গিয়েছিল এবং পালস রেটও স্বাভাবিকের চেয়ে বেশি ছিল। যদিও বর্তমানে তিনি আশঙ্কামুক্ত, তবে তাকে বিশ্রামে রাখা হয়েছে। ম্যাচটি এখন রিজার্ভ আম্পায়ারের তত্ত্বাবধানে চলছে।

মাত্র ২ সপ্তাহের ব্যবধানে দু’জন গুরুত্বপূর্ণ ব্যক্তির এমন অসুস্থতা ক্রিকেট অঙ্গনে উদ্বেগ তৈরি করেছে। আবহাওয়া, চাপ কিংবা অন্যান্য কারণ—সব কিছু এখন আলোচনার কেন্দ্রে। আয়োজকরা নিশ্চয়ই চাইবেন, আগাম সতর্কতা ও প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা যেন সব ম্যাচে যথাযথভাবে নিশ্চিত থাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

ব্রাজিলের কাছে হেরে মাথা নত করে ক্ষমা চাইল জাপান

জার্মানির বিদায়: ধরাছোঁয়ার বাইরেই রইল ব্রাজিলের পাঁচ বিশ্বকাপের রেকর্ড

নতুন ইতিহাসের দ্বারপ্রান্তে এমবাপ্পে

নেইমারকে কটাক্ষ করা কে এই জাপানি স্ট্রাইকার

চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিদায় করে বড় চমক প্যারাগুয়ের

জার্মানিকে কাঁদিয়ে ইতিহাস গড়ে শেষ ষোলোতে প্যারাগুয়ে

বাংলাদেশের ব্রাজিল ভক্তদের ধন্যবাদ দিলেন কাসেমিরো

জার্মান ‘গণক’কে ধুয়ে দিলেন নেইমার

কান্নায় ভেঙে পড়লেন জাপানের ফুটবলাররা, ব্রাজিলিয়ানদের স্বান্ত্বনা

১০

নেইমারকে খেলানোর আকুতি সমর্থকদের

১১

জার্মানিকে কাঁপিয়ে এগিয়ে থেকেই বিরতিতে গেল প্যারাগুয়ে

১২

জয়ের মাঝেই বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

১৩

ব্রাজিলের পরের ম্যাচ কখন, প্রতিপক্ষ কারা

১৪

প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয়, ২৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ব্রাজিলের

১৫

সমতা না ফিরলে ৬০ মিনিটেই নামতেন নেইমার!

১৬

১২ বছরের জুজু কাটিয়েই শেষ ১৬-তে ব্রাজিল

১৭

প্রথমার্ধে হলুদ কার্ড, দ্বিতীয়ার্ধে গোল করে ম্যাচের ‘নায়ক’ কাসেমিরো

১৮

পুরোনো শত্রু নরওয়ে নাকি চেনা আইভরি কোস্ট: শেষ ষোলোতে কার মুখোমুখি ব্রাজিল?

১৯

অবিশ্বাস্য প্রর্ত্যাবর্তন ব্রাজিলের, আনচেলত্তির ‘জাদু’ দেখল ফুটবল দুনিয়া

২০
X