স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৫, ০৬:২৮ পিএম
আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ০৬:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

হারের পর দর্শকের দিকে তেড়ে গেলেন মাহমুদউল্লাহ

মেজাজ হারিয়ে দর্শকের দিকে তেড়ে যান মাহমুদউল্লাহ। ছবি : সংগৃহীত
মেজাজ হারিয়ে দর্শকের দিকে তেড়ে যান মাহমুদউল্লাহ। ছবি : সংগৃহীত

মিরপুরে ঢাকা প্রিমিয়ার লিগের আজকের ম্যাচটা ছিল শুধু শুধু ম্যাচ নয়—ছিল মর্যাদার লড়াই। আবাহনী বনাম মোহামেডান, ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই, আর সেটাই পরিণত হয়েছিল অঘোষিত ফাইনালে। কারণ যে জিতবে তার হাতেই উঠবে শিরোপা। কিন্তু মাঠের লড়াই শেষে আলোচনায় উঠে এল ভিন্ন একটি ঘটনা—মোহামেডানের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদের আচরণ।

৬ উইকেটে হারের পর মাঠ থেকে ড্রেসিংরুমে ফেরার সময় মাহমুদউল্লাহ আচমকাই নিয়ন্ত্রণ হারান। হঠাৎ করেই তিনি তেড়ে যান গ্র্যান্ড স্ট্যান্ডের দিকে। রেলিং টপকে গ্যালারিতে ওঠার চেষ্টা করেন, উদ্দেশ্য ছিল সরাসরি এক দর্শকের কাছে যাওয়া। ধারণা করা হচ্ছে, সেই দর্শকের মন্তব্যেই চটে যান সাবেক এই জাতীয় দলের অধিনায়ক। তবে ঠিক কী মন্তব্য করা হয়েছিল, তা জানা যায়নি।

ঘটনাটি মুহূর্তেই সবার নজরে আসে। সতীর্থরা তৎপর হয়ে তাকে শান্ত করেন এবং মাঠে ফিরিয়ে আনেন। এর মধ্যেই গ্যালারিতে শুরু হয় হট্টগোল। কয়েক মিনিট ধরে চলা বিশৃঙ্খলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

দুঃখজনক হলেও সত্য, ম্যাচে ফিফটি করেও পুরস্কার বিতরণীতে দেখা যায়নি মাহমুদউল্লাহকে। মাঠের বাইরের এই বিতর্ক যেন ঢেকে দিল তার পারফরম্যান্সকে।

ম্যাচের প্রসঙ্গে ফিরলে, মোহামেডান আগে ব্যাট করে আরিফুল ইসলাম ও মাহমুদউল্লাহর ফিফটিতে তোলে ২৪০ রান। আবাহনী শুরুটা নড়বড়ে করলেও মোহাম্মদ মিঠুনের (৬৬*) ও অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকতের (৭৮*) ব্যাটে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায়। ৯ ওভার ২ বল বাকি থাকতেই তারা তুলে নেয় কাঙ্ক্ষিত জয়।

গ্যালারিতে আজ প্রায় তিন শতাধিক দর্শক উপস্থিত ছিলেন। লিগের অন্যান্য ম্যাচে দর্শক-উপস্থিতি নিয়ে প্রশ্ন থাকলেও আজকের উত্তেজনাপূর্ণ ম্যাচে মাঠে দর্শকদের সরব উপস্থিতি ছিল লক্ষণীয়—আর সেই আবহেই ঘটেছে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা।

দর্শকের সঙ্গে খেলোয়াড়ের সম্পর্ক সব সময়ই সংবেদনশীল। আজ মাহমুদউল্লাহর প্রতিক্রিয়া যেন সেই সম্পর্কেরই এক চরম বাস্তবতা তুলে ধরল—যেখানে আবেগ কখনও কখনও পেশাদারিত্বকে ছাপিয়ে যায়।

বোর্ড বা লিগ কর্তৃপক্ষ তার আচরণ নিয়ে কী ব্যবস্থা নেয়, সেটিই এখন দেখার বিষয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১০

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১২

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৩

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৪

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৫

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৬

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৭

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৮

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৯

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

২০
X