স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ মে ২০২৫, ০৯:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

পিএসএলে ফিরে যা বললেন সাকিব

সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত
সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

প্রায় ছয় মাস মাঠের বাইরে ছিলেন তিনি। তবে এবার ফিরলেন একেবারে সরাসরি চাপের ম্যাচে। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে মাঠে নামতে যাচ্ছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। আগামীকালের ‘ডু অর ডাই’ ম্যাচে পেশোয়ার জালমির মুখোমুখি হবে শাহিন আফ্রিদির দল—আর সেখানেই দেখা যেতে পারে সাকিবকে।

আজ (শনিবার) দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব। লাহোর কালান্দার্স তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিবের একটি ভিডিও প্রকাশ করে জানায় তার প্রত্যাশার কথা। ভিডিও বার্তায় সাকিব বলেন, ‘পিএসএলে আবার ফিরতে পেরে দারুণ রোমাঞ্চিত। আশা করছি আগামীকাল দারুণ একটি ম্যাচ হবে। ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ, সেটা মাথায় রেখেই প্রস্তুতি নিচ্ছি।’

দলের এই গুরুত্বপূর্ণ ম্যাচে সাকিবকে অন্তর্ভুক্ত করা হয়েছে চোটে আক্রান্ত ড্যারিল মিচেলের পরিবর্তে। তবে শুধু মিচেলই নন, আরও বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় নেই লাহোর স্কোয়াডে। রাজনৈতিক কারণে টুর্নামেন্টে বিরতির পর দলে ফেরেননি ডেভিড ভিসা এবং স্যাম বিলিংস। বাংলাদেশি তরুণ রিশাদ হোসেনও অনুপস্থিত। সব মিলিয়ে দলে এসেছে বড় পরিবর্তন।

এই অনুপস্থিতির সুযোগেই দীর্ঘদিন পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন সাকিব। সবশেষ তিনি খেলেছেন ২০২৪ সালের নভেম্বরে। তার সঙ্গে স্কোয়াডে যুক্ত হয়েছেন লঙ্কান ব্যাটার ভানুকা রাজাপক্ষেও, যিনি জানুয়ারির পর খেলেননি কোনো ম্যাচ।

সাকিব এর আগে পিএসএলে খেলেছেন পেশোয়ার জালমি ও করাচি কিংসের হয়ে। তবে লাহোর কালান্দার্সের হয়ে এটি তার প্রথম অধ্যায়—আর তা শুরু হচ্ছে টিকে থাকার ম্যাচ দিয়ে। সাকিবের অভিজ্ঞতা এই ম্যাচে কতটা কাজে আসে, সেটিই এখন দেখার বিষয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিষ্ময় বালক বৈভব সূর্যবংশীর আরও এক নতুন ইতিহাস

মেয়াদ বাড়লো ‘স্কুটি নাকি গোল্ড’ ক্যাম্পেইনের, বিজয়ীদের পুরস্কার দিল এসিআই

বুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এম. এইচ. খানের স্মরণে দোয়া মাহফিল

নওগাঁয় একদিনে ৪ জনের মরদেহ উদ্ধার

বরিশালে নবনিযুক্ত সিভিল সার্জনের অপসারণ দাবি, কক্ষে তালা দিয়ে বিক্ষোভ

শক্তিশালী গল্পেই কাজ করতে চান সাদিয়া আয়মান

ডিপজলের বিরুদ্ধে মামলা 

ইউরোপের বিভিন্ন দেশ ব্লু ইকোনমিতে বিনিয়োগে আগ্রহী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ফোক স্টুডিও বাংলায় কাজল আরিফের ‘তোর পিরিতের বিষে’

বন্যাদুর্গত ২ শতাধিক পরিবারকে খতমে নবুওয়তের সহায়তা

১০

গণস্বাস্থ্য কেন্দ্রে নিয়ন্ত্রণ নিয়ে ফের উত্তেজনা, ভাঙচুর-দখলচেষ্টার অভিযোগ

১১

নির্ভরা

১২

ব্যর্থ ও ক্লান্ত হয়ে ইরানে হামলা থামিয়েছে যুক্তরাষ্ট্র: তেহরান

১৩

বড় চমকে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা

১৪

সাতক্ষীরায় স্বাস্থ্যমন্ত্রীর হাসপাতাল পরিদর্শন, দুই চিকিৎসক ও নিরাপত্তাকর্মীকে বরখাস্ত

১৫

নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা

১৬

ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ

১৭

রাষ্ট্রপতিকে আইনের আওতায় আনা যায় না, এটা ‘ভুল কনসেপ্ট’: আখতার হোসেন 

১৮

বাঁশ দিয়ে পিটিয়ে শ্রমিক হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

১৯

দাওয়াতুস সুন্নাহ ও দাওয়াতি কাফেলার উদ্যোগে কক্সবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প

২০
X