ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুন ২০২৩, ১২:৪৪ পিএম
আপডেট : ১৬ জুন ২০২৩, ১২:৫২ পিএম
অনলাইন সংস্করণ

বড় লিড নিয়ে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ

বিরতিতে যাওয়ার সময় শান্ত ও মুমিনুল। ছবি : সংগৃহীত
বিরতিতে যাওয়ার সময় শান্ত ও মুমিনুল। ছবি : সংগৃহীত

মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টের তৃতীয় দিনেও আগ্রাসী মেজাজে খেলা শুরু করে বাংলাদেশ। ভুল বোঝাবুঝিতে জাকির হোসেন রান আউট হলেও নাজমুল হোসেন শান্ত ঠিকই তুলে নিয়েছেন ক্যারিয়ারের চতুর্থ শতক। এই টপ অর্ডার ব্যাটারের ব্যাক টু ব্যাক সেঞ্চুরিতে ৪৯১ রানের লিড নিয়ে লাঞ্চ বিরতিতে গেছে বাংলাদেশ।

দ্বিতীয় দিন সকালে মাত্র ২০ রানে ৫ উইকেট হারিয়ে ৩৮২ রানেই বাংলাদেশের প্রথম ইনিংস গুটিয়ে যায়। তৃতীয় দিন সকালে অবশ্য তেমন কিছু হয়নি। আফগান বোলাররা একরকম অসহায় আত্মসমর্পণ করেন নাজমুল-জাকিরের কাছে। তৃতীয় দিনের প্রথম সেশন অবশ্য নাজমুলের। ঢাকা টেস্টে দ্বিতীয় সেঞ্চুরি পর তিনি অপরাজিত আছেন ১১২ রানে। তার সঙ্গী হিসেবে মুমিনুল হক ব্যাটিং করছেন ৪৩ রান নিয়ে।

মিরপুর টেস্টের বাংলাদেশ নিয়ন্ত্রণ হাতে আগে থেকেই। এখন রানের লিড আরও বেড়েছে। ঠিক কত রানে গিয়ে এই লিড থামবে সেটি নিশ্চিত নয়। কোচ চন্ডিকা হাথুরুসিংহে দিনের খেলা শুরুর আগে বলেছিলেন, ইনিংস ঘোষণার ব্যাপারে কিছু ভাবতে চাননি তারা। শুধু ব্যাটিং করে যেতে চেয়েছেন।

সেটি বাংলাদেশ করছে। প্রথম সেশনে আফগানিস্তানের একমাত্র প্রাপ্তি জাকির হাসানের উইকেট। সেটিও রানআউটে। ৭১ রানে থামেন তিনি। সেঞ্চুরি না পাওয়া আক্ষেপ থাকবে তার। তবে মুমিনুলের হাতে সুযোগ আছে অর্ধশত রান তুলে নেওয়ার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১০

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১১

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১২

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১৩

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১৪

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

১৫

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

১৬

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

১৭

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

১৮

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১৯

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

২০
X