স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ মে ২০২৫, ০১:০১ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তান সিরিজ শুরুর আগে সতর্ক বাংলাদেশ কোচ

ফিল সিমন্স। ছবি : সংগৃহীত
ফিল সিমন্স। ছবি : সংগৃহীত

লাহোরে জমে উঠেছে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের উত্তাপ। মাঠের লড়াই শুরুর আগেই আলোচনার কেন্দ্রে বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স। সংবাদ সম্মেলনে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন—পাকিস্তানের সাম্প্রতিক পারফরম্যান্স যতই মিশ্র হোক, তাদের হালকাভাবে নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না।

‘সবাই বলছে পাকিস্তান ভালো খেলছে না, কিন্তু পাকিস্তান তো পাকিস্তানই। যে কোনো দলকে হারানোর ক্ষমতা তাদের আছে,’—গভীর শ্রদ্ধা ও বাস্তবতাকে একসঙ্গে তুলে ধরলেন ৬২ বছর বয়সী ক্যারিবীয় কোচ।

দলে নেই মোস্তাফিজুর রহমানসহ একাধিক অভিজ্ঞ খেলোয়াড়। তবে সিমন্স এ নিয়ে ভেঙে পড়ার পাত্র নন। বরং এই অনুপস্থিতিকে দেখছেন নতুনদের জন্য বড় সুযোগ হিসেবে।

‘যখন সিনিয়ররা থাকে না, তখন তরুণদের উঠে আসার সুযোগ তৈরি হয়। এমন একজনই হয়তো ভবিষ্যতের তারকা হয়ে উঠবে,’ বললেন কোচ।

দলের মূল শক্তি হিসেবে তরুণ খেলোয়াড়দের আত্মবিশ্বাস আর প্র্যাকটিসে নিবেদনকেই দেখছেন সাফল্যের চাবিকাঠি হিসেবে।

বাংলাদেশ দলের কয়েকজন খেলোয়াড় পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার অভিজ্ঞতা অর্জন করেছেন, যা এই সফরে বাড়তি সহায়তা দেবে বলে মনে করেন সিমন্স।

‘যারা পিএসএলে খেলেছে, তারা এখানকার কন্ডিশন সম্পর্কে ভালো ধারণা দিয়েছে। এই অভিজ্ঞতা আমাদের কাজে লাগবে,’ তিনি জানান।

নিজের খেলোয়াড়ি জীবনে পাকিস্তান সফরের স্মৃতিচারণ করে সিমন্স বলেন, ‘পাকিস্তানে খেলতে আসাটা সবসময়ই আমার জন্য বিশেষ কিছু। এখানে দুর্দান্ত পরিবেশ এবং ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা আমাকে মুগ্ধ করে।’

যদিও অভিজ্ঞতার দিক থেকে কিছুটা পিছিয়ে বাংলাদেশ, তবু আত্মবিশ্বাসে ঘাটতি নেই দলের কোচের।

‘আমাদের প্রধান কয়েকজন খেলোয়াড়কে আমরা মিস করব, কিন্তু বর্তমান স্কোয়াড নিয়েই আমরা শক্ত প্রতিদ্বন্দ্বিতা করব,’ আত্মবিশ্বাস ঝরল তার কণ্ঠে।

প্রসঙ্গে এল নতুন বোলিং কোচ শন টেইটের নামও। সাবেক অস্ট্রেলিয়ান পেসারের যোগদানে দলের বোলিং বিভাগে নতুন মাত্রা আসবে বলেই আশাবাদ ব্যক্ত করেন সিমন্স।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। ম্যাচ তিনটি যথাক্রমে অনুষ্ঠিত হবে ২৮ মে, ৩০ মে ও ১ জুন। এরই মধ্যে অনুশীলনে ঘাম ঝরাচ্ছে বাংলাদেশ দল। ফিটনেস ও স্কিল সেশন মিলিয়ে চলছে পূর্ণাঙ্গ প্রস্তুতি। পিএসএলের ফাইনালে অংশ নেওয়া খেলোয়াড়দের দেওয়া হয়েছে বিশ্রাম।

বাংলাদেশ স্কোয়াড:

লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলি, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান (সহ-অধিনায়ক), তানভীর ইসলাম, খালেদ আহমেদ, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১০

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১২

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৩

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৪

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৫

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৬

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৭

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৮

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৯

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

২০
X