স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ মে ২০২৫, ০১:৪৬ এএম
অনলাইন সংস্করণ

হার দিয়ে পাকিস্তান সিরিজ শুরু বাংলাদেশের

ম্যাচটি একাই জিতিয়েছেন হাসান আলী। ছবি : সংগৃহীত
ম্যাচটি একাই জিতিয়েছেন হাসান আলী। ছবি : সংগৃহীত

পাকিস্তানে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের যাত্রার শুরুটা হলো হতাশায়। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রথম ম্যাচেই পাকিস্তানের কাছে ৩৭ রানে হারলো লিটন দাসের দল। পাকিস্তানের পক্ষে অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচের সেরা হলেন শাদাব খান, তবে সব আলো কেড়ে নিলেন এক বছরের বিরতি কাটিয়ে দলে ফেরা হাসান আলী, টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম ফাইফার তুলে নিয়ে।

টস জিতে ব্যাটিং নেওয়া পাকিস্তান শুরুর ধাক্কা সামলে গড়লো বিশাল সংগ্রহ। সাইম আয়ুব ও ফখর জামান ফিরে যান মাত্র ৫ রানে। এরপর মোহাম্মদ হারিস (৩১), সালমান আগা (৫৬), হাসান নবাজ (৪৪) এবং শেষ দিকে শাদাব খান (২৫ বলে ৪৮) মিলে গড়ে দেন ২০১/৭ রানের পাহাড়।

বাংলাদেশের বোলারদের মধ্যে বলার মতো ভালে করতে পারেনি কেউই। তুলনামূলক সবার বোলিং ছিল ব্যয়বহুল, বিশেষ করে রিশাদ হোসেন (৪ ওভারে ৫৫ রান)।

রান তাড়ায় অবশ্য বাংলাদেশের শুরুটা চোখধাঁধানো ছিল। তানজিদ হাসান খেলেন ১৭ বলে ৩১ রানের আগ্রাসী ইনিংস। লিটন দাসও ঝড় তোলেন—৩০ বলে ৪৮, মারেন ৩টি ছক্কা। কিন্তু এরপর হঠাৎ যেন ভেঙে পড়ে ব্যাটিং লাইন-আপ। তাওহীদ হৃদয় ছিলেন স্লথ, শামীম ও রিশাদ বেশিক্ষণ টিকতে পারেননি।

জাকের আলী চেষ্টা করেন শেষদিকে, ২০ বলে করেন ৩৬, তবে তার ইনিংস ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মতো যথেষ্ট ছিল না। শেষপর্যন্ত ১৯.২ ওভারে ১৬৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

এক বছর পর টি-টোয়েন্টিতে ফেরা হাসান আলী যেন ফিরে এলেন নবজীবন নিয়ে। নিজের সেরা টি-টোয়েন্টি বোলিং ফিগার গড়েন—৩.২ ওভারে ৫ উইকেট, যার মধ্যে ছিল তানজিদ, ইমন, জাকের, তানজিম ও শরীফুলের উইকেট। বল হাতে ছিলেন অপ্রতিরোধ্য।

শাদাব খানও খেলেন অলরাউন্ডারসুলভ ম্যাচ—২৫ বলে ৪৮ রান, ২ উইকেট ও দুটি ক্যাচ।

ম্যাচ সংক্ষেপ

পাকিস্তান: ২০১/৭ (২০ ওভারে)

বাংলাদেশ: ১৬৪ অলআউট (১৯.২ ওভারে)

ফল: পাকিস্তান জয়ী ৩৭ রানে

প্লেয়ার অব দ্য ম্যাচ: শাদাব খান – ৪৮ (২৫), ২/২৬ ও ২ ক্যাচ

সিরিজ অবস্থা: পাকিস্তান ১-০ ব্যবধানে এগিয়ে

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায় পড়া চলছে

রামিসা হত্যা মামলা / আদালত প্রাঙ্গণে যেসব দাবি জানাচ্ছেন রায় শুনতে আসা মানুষ

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

শাপলা চত্বর হত্যা মামলা / দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

১০

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

১১

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

১২

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

১৩

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

১৪

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

১৫

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১৬

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১৭

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১৮

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১৯

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

২০
X