কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ মে ২০২৫, ০৮:৩১ পিএম
অনলাইন সংস্করণ

আমন্ত্রণমূলক আন্তর্জাতিক জুডোতে চ্যাম্পিয়ন বিকেএসপি

আন্তর্জাতিক জুডোতে পুরস্কারপ্রাপ্তরা। ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক জুডোতে পুরস্কারপ্রাপ্তরা। ছবি : সংগৃহীত

বিকেএসপি কাপ আমন্ত্রণমূলক আন্তর্জাতিক জুডো প্রতিযোগিতা-২০২৫ এ চ্যাম্পিয়ন হয়েছে বিকেএসপি। দুদিনব্যাপী অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিকেএসপি ছয়টি স্বর্ণ, আটটি রৌপ্য ও ১০টি ব্রোঞ্জ পদকসহ সর্বমোট ২৪টি পদক নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। এছাড়া নেপাল জুডো অ্যাসোসিয়েশন দল পাঁচটি স্বর্ণ, একটি রৌপ্য ও পাঁচটি ব্রোঞ্জ পদকসহ সর্বমোট ১১টি পদক নিয়ে রানারআপ হয়।

বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) কর্নেল মো. গোলাম মাবুদ হাসান সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের পুরস্কৃত করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিকেএসপি কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মো. ইমরান হাসান, উপ-পরিচালক (প্রশাসন) মো. ছগির হোসেন ও ক্রিকেট বিভাগের চিফ কোচ মন্টু কুমার দত্ত।

বিকেএসপির স্বর্ণ পদক বিজয়ীরা হলেন, -৪৫ কেজি ওজন শ্রেণিতে মো. জাহিদ হাসান, -৫০ কেজি ওজন শ্রেণিতে মো. ওয়াদুদ রহমান রনি, -৫৫ কেজি ওজন শ্রেণিতে এ্যপ্রু শাই মারমা, -৪৪ কেজি ওজন শ্রেণিতে রেমি হাসি, -৬৩ কেজি ওজন শ্রেণিতে অনিকা আক্তার ও +৬৩ কেজি ওজন শ্রেণিতে ফাবিহা বুশরা।

প্রতিযোগিতায় নেপাল, ভূটান ও স্বাগতিক বাংলাদেশের মোট ১৬৯ জুডোকা ১৩টি ওজন শ্রেণিতে ৫২টি পদকের মুখোমুখি হবে । বাংলাদেশের হয়ে বিকেএসপির ৪টি দল ছাড়াও দেশের বিভিন্ন ক্লাব, ক্রীড়া সংস্থা, বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সেনাবাহিনী ও আনসার দল অংশগ্রহণ করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মারা গেছেন

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

১০

খাল নেই, তবু কোটি টাকার সেতু

১১

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

১২

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

১৩

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

১৪

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

১৫

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

১৬

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

১৭

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

১৮

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

১৯

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

২০
X