স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ মে ২০২৫, ০১:০০ পিএম
অনলাইন সংস্করণ

বিসিবি সভাপতি পদ থেকে পদত্যাগের বিষয়ে যা বললেন ফারুক

ফারুক আহমেদ । ছবি : সংগৃহীত
ফারুক আহমেদ । ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির চেয়ারে ফারুক আহমেদের মেয়াদ বুঝি শেষের পথে। গত কয়েকদিন ধরে চলা গুঞ্জনের অবসান ঘটিয়ে এবার খোদ ফারুকই ইঙ্গিত দিলেন—অন্তবর্তীকালীন সরকারপক্ষ তাকে আর এই দায়িত্বে দেখতে চায় না।

বুধবার রাতে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে এক বৈঠকে এ বিষয়ে স্পষ্ট বার্তা পেয়েছেন তিনি। যদিও ‘পদত্যাগ’ শব্দটি সরাসরি উচ্চারিত হয়নি, তবে উপদেষ্টার মন্তব্য ছিল যথেষ্ট ইঙ্গিতপূর্ণ।

দেশের একটি দৈনিককে দেওয়া প্রতিক্রিয়ায় ফারুক বলেন, ‘উপদেষ্টা কিন্তু আমাকে পদত্যাগ করতে বলেননি। শুধু বলেছেন, আমাকে আর তারা কন্টিনিউ করাতে চান না।’

২০২৪ সালের ২১ আগস্ট জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনীত প্রতিনিধি হিসেবে নির্বাচনের মাধ্যমে বোর্ডের শীর্ষপদে বসেন ফারুক আহমেদ। আইসিসির নিয়ম অনুযায়ী, বিসিবি পরিচালনায় সরাসরি সরকারি হস্তক্ষেপ নিষিদ্ধ। অথচ এবার দৃশ্যপটে সেই শঙ্কাই ফিরে এসেছে।

যদি ফারুককে স্বেচ্ছায় সরে যেতে ‘পরোক্ষ চাপ’ দেওয়া হয়ে থাকে, তাহলে এটি আন্তর্জাতিক ক্রিকেটে ‘সরকারি প্রভাব’ হিসেবে গণ্য হতে পারে। আর তেমন কিছু হলে বাংলাদেশের ক্রিকেটের সামনে দেখা দিতে পারে নিষেধাজ্ঞার কালো মেঘ—যেমনটা হয়েছে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বেলায়।

ফারুক যদি নিজের ইচ্ছায় পদত্যাগ করেন, তবুও প্রশ্ন থেকেই যাবে, আদৌ কি সিদ্ধান্তটি পুরোপুরি ব্যক্তিগত ছিল? নাকি তা ছিল সরকারি ইচ্ছারই বাস্তবায়ন? এমন পরিস্থিতি আন্তর্জাতিক মহলে দেশের ক্রিকেট প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে।

এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত না নেওয়ার কথা জানিয়ে ফারুক বলেন, ‘এখনই এ বিষয়ে কিছু বলতে চাচ্ছি না। দেখা যাক, কী হয়।’

বাংলাদেশ ক্রিকেটের এই টালমাটাল প্রশাসনিক মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন—সাময়িক সংকট নাকি বড় কোনো বিপর্যয়ের শুরু?

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধ বা আলোচনা, কোনোটিই ছাড়েনি ইরান : পেজেশকিয়ান

বিএনপি-আ.লীগ সংঘর্ষ, ওসিসহ অর্ধশত আহত

গন্তব্য

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি 

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

আইনজীবী বারে হামলা

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

১০

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

১১

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

১২

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৩

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

১৪

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

১৫

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

১৬

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

১৭

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

১৮

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

১৯

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

২০
X