স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ মে ২০২৫, ১০:৪৯ পিএম
আপডেট : ৩১ মে ২০২৫, ১২:৩৮ এএম
অনলাইন সংস্করণ

সিরিজ বাঁচাতে রানের পাহাড় টপকাতে হবে বাংলাদেশকে

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দ্বিতীয় টি-টোয়েন্টিতে সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামা বাংলাদেশের সামনে এবার সত্যিকার অর্থেই রানের পাহাড়। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তান টস জিতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে সংগ্রহ করেছে ২০১ রান। জবাবে সিরিজে টিকে থাকতে হলে বাংলাদেশকে করতে হবে ২০২ রান।

ম্যাচে দুর্দান্ত ছন্দে থাকা ওপেনার সাহিবজাদা ফারহান শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন। ৪১ বলে ৭৪ রানের দৃষ্টিনন্দন ইনিংস খেলেন তিনি, যার মধ্যে ছিল ৪টি চার ও ৬টি ছক্কা। শুরুতেই সাইম রান আউট হলেও দ্বিতীয় উইকেটে হারিসকে নিয়ে ফারহান গড়েন ১০৩ রানের জুটি।

মোহাম্মদ হারিস খেলেন ২৫ বলে ৪১ রানের ইনিংস, আর শেষ দিকে ঝড় তোলেন তরুণ হাসান নওয়াজ। মাত্র ২৬ বলে ৫১ রান করে তিনি অপরাজিত থাকেন, যা পাকিস্তানকে ২০০ পেরোনো সংগ্রহ এনে দেয়।

যদিও ১০ ওভার শেষে পাকিস্তানের রান ছিল ১১৫, শেষ দিকে কিছুটা নিয়ন্ত্রিত বোলিং করে বাংলাদেশ ২২০-রানের দিক থেকে প্রতিপক্ষকে টেনে নামায়। বিশেষ করে তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদের শেষ দিকের বোলিং চোখে পড়ার মতো। তানজিম ৪ ওভারে ৩৬ রান দিয়ে ২ উইকেট ও হাসান ৪ ওভারে ৪৭ রান দিয়ে ২ উইকেট নেন। তবে স্পিনার রিশাদ হোসেন ছিলেন ব্যয়বহুল, ৪ ওভারে ৫০ রান দিয়ে নেন মাত্র ১ উইকেট।

আগের ম্যাচে যেমন, এবারও বাংলাদেশের বোলারদের স্ট্র্যাটেজিতে ছিল কিছু ঘাটতি। পাওয়ারপ্লেতে আসে মাত্র একটি উইকেট। এর চেয়ে বড় উদ্বেগের বিষয়—আজকের স্কোর আগের ম্যাচের স্কোরের সমার, এবং সেই ম্যাচেই বাংলাদেশ হেরে যায় ৩৭ রানে। অধিনায়ক লিটন দাসকে এবার ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে, সেটাই এখন সবচেয়ে জরুরি।

বাঁহাতি তানজিদ হাসান, পাওয়ার হিটার পারভেজ ইমন, টেকনিক্যাল হৃদয় ও অভিজ্ঞ লিটনের দিকেই তাকিয়ে থাকবে দল। আজকের ইনিংস শুধু বড় হতে হবে না, হতে হবে ধারাবাহিক ও চাপ মোকাবিলার প্রমাণ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১০

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১১

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১২

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৩

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৪

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৫

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৬

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১৭

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৮

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৯

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

২০
X