সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ মে ২০২৫, ০৮:৪১ পিএম
আপডেট : ৩০ মে ২০২৫, ০৯:১৩ পিএম
অনলাইন সংস্করণ

সিরিজ বাঁচানোর ম্যাচে বোলিংয়ে বাংলাদেশ

টসের দৃশ্য। ছবি: সংগৃহীত
টসের দৃশ্য। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) চলছে প্রশাসনিক রদবদল ও নেতৃত্বের ঘূর্ণিঝড়। এসেছে নতুন সভাপতি কিন্তু সেই সব কিছুর মাঝেই আজ মাঠে নেমেছে লাল-সবুজ জার্সিধারীরা—লক্ষ্য একটাই, সিরিজ টিকিয়ে রাখা। পাকিস্তানের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টস হেরে বোলিং করতে হচ্ছে লিটন দাসের দলকে। সিরিজ বাঁচাতে হলে আজ জয় ছাড়া আর কোনো বিকল্প নেই বাংলাদেশের সামনে।

সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা পাকিস্তান আজ জিতে সিরিজ নিশ্চিত করতে চায়, অন্যদিকে বাংলাদেশের সামনে সমতা ফেরানোর চ্যালেঞ্জ।

প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের কাছে ৩৭ রানে হেরে গিয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে সালমান আঘা করেন হাফসেঞ্চুরি এবং হাসান আলী শিকার করেন পাঁচ উইকেট। বাংলাদেশ ২০২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৯.২ ওভারে ১৬৪ রানেই গুটিয়ে যায়। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ধারাবাহিকতার ঘাটতি ছিল স্পষ্ট।

আজকের একাদশ

পাকিস্তান:

ফখর জামান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), সালমান আলী আঘা (অধিনায়ক), হাসান নওয়াজ, শাদাব খান, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, হাসান আলী, হারিস রউফ, আবরার আহমেদ।

বাংলাদেশ:

তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), তৌহিদ হৃদয়, মেহেদী হাসান, জাকের আলী (উইকেটরক্ষক), শামীম হোসেন, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম।

গাদ্দাফির পিচকে "বেল্টার" বা ব্যাটসম্যানবান্ধব আখ্যা দিয়েছেন বিশ্লেষকরা। স্মুথ বাউন্স ও কিছু জায়গায় হালকা ফাটল স্পিনারদের জন্য সহায়ক হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাই আজকের ম্যাচে বড় রানের লড়াই দেখার সম্ভাবনাই বেশি।

সিরিজে টিকে থাকতে হলে আজ জয়ের কোনো বিকল্প নেই লিটন দাসদের। দল গঠনে কিছু পরিবর্তন এনে আজকের ম্যাচে সঠিক কৌশল ও ধারাবাহিকতা বজায় রাখা জরুরি। বিশেষ করে ব্যাটিং লাইনআপে প্রতিরোধ গড়তে হবে শুরু থেকেই, আর বোলারদের দিতে হবে নিয়ন্ত্রিত শুরুর ছাপ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১০

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১১

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১২

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৩

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৪

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৫

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৬

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৭

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৮

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৯

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

২০
X