স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ জুন ২০২৫, ০৩:৪৪ পিএম
আপডেট : ০১ জুন ২০২৫, ০৫:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান: চূড়ান্ত হলো সময়সূচি

এক মাস পরেই আবার মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। ছবি : সংগৃহীত
এক মাস পরেই আবার মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। ছবি : সংগৃহীত

চলমান পাকিস্তান সফরে বাংলাদেশ হেরেছে বাজে ভাবে। তবে এই সিরিজ শেষে এবার বাংলাদেশে ফিরছে ক্রিকেটের উত্তেজনা। জানা গেছে, আসন্ন জুলাইয়ে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। সফরের প্রাথমিক সময়সূচিও ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে।

সূত্রের বরাত দিয়ে দেশের একটি গণমাধ্যম জানিয়েছে, আগামী ১৮ জুলাই ঢাকা পৌঁছাবে পাকিস্তান দল। সফরের পুরো সিরিজটি আয়োজন করা হবে রাজধানীর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী:

  • প্রথম টি-টোয়েন্টি: ২০ জুলাই
  • দ্বিতীয় টি-টোয়েন্টি: ২২ জুলাই
  • তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি: ২৪ জুলাই

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রাথমিক সূচি চূড়ান্ত করে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) পাঠিয়েছে, যা দুই বোর্ডের সম্মতিতেই ঠিক হয়েছে বলে জানা গেছে।

এই দ্বিপাক্ষিক সিরিজের মূল লক্ষ্য ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে দল গুছিয়ে নেয়া। দু’দেশের বোর্ড প্রধানদের বৈঠকে চূড়ান্ত হয়েছে এই সূচি, যেখানে দুই দলই এই সিরিজকে বড় মঞ্চের প্রস্তুতি হিসেবেই দেখছে।

বাংলাদেশ সফর শেষ করেই পাকিস্তান দল পাড়ি দেবে ওয়েস্ট ইন্ডিজে। সে সফরেও থাকবে টি-টোয়েন্টি ও ওয়ানডে ম্যাচের ব্যস্ত সূচি।

বাংলাদেশ দল বর্তমানে পাকিস্তানে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে। আজ রাতে অনুষ্ঠিত হবে সিরিজের শেষ ম্যাচ। তার আগেই পরবর্তী দ্বিপাক্ষিক সিরিজের খবর ক্রিকেট মহলে এনে দিয়েছে নতুন উত্তেজনা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১০

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১১

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১২

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৩

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৪

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৫

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৬

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৭

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৮

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৯

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

২০
X