স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৩, ০৫:২৮ পিএম
আপডেট : ৩১ আগস্ট ২০২৩, ০৬:০২ পিএম
অনলাইন সংস্করণ

শান্তর চতুর্থ ফিফটি

ফিফটি তুলে নেওয়ার পর  নাজমুল হাসান শান্ত।  ছবি: সংগৃহীত
ফিফটি তুলে নেওয়ার পর নাজমুল হাসান শান্ত। ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন শানাকার বলে চার মেরে ফিফটি তুলে নিয়েছেন নাজমুল হোসেন শান্ত। আর তাতেই ওয়ানডে ক্রিকেটে চতুর্থ ফিফটি পূরণ করেন বাঁহাতি এই ব্যাটার।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) ক্যান্ডিতে টস জিতে প্রথমে ব্যাটিং নেমে ৩৬ রানের মধ্যে তিন উইকেট হারায় বাংলাদেশ। একপ্রান্ত আগলে রেখে ক্যারিয়ারের চতুর্থ ফিফটি তুলে নিয়েছেন শান্ত।

ওয়ান ডাউনে ব্যাটিং ক্রিজে আসেন শান্ত। একে এক তিন সতীর্থ সাজঘরে ফিরে গেলেও নিজের চতুর্থ ফিফটি তুলে নেন বাঁহাতি এই টপ অর্ডার ব্যাটার। ৪টি বাউন্ডারিতে ফিফটি পূর্ণ করেন সদ্য পুত্র সন্তানের বাবা হওয়া শান্ত। চতুর্থ উইকেট জুটিতে হৃদয়ের সঙ্গে ৫০ রান সংগ্রহ করেন তিনি। চারটি ফিফটি ছাড়াও একটি সেঞ্চুরি রয়েছে শান্তর।

এশিয়া কাপের প্রথম ম্যাচে অভিষিক্ত তানজিদ হাসান তামিম ‘ডাক’ মারেন। ইনিংসের দ্বিতীয় ওভারে লঙ্কান স্পিনার থিকশানার ক্যারম বলে লেগ বিফোর হয়ে ফিরে যান এই বাঁহাতি ওপেনার। দলীয় ২৫ রানের সময় আরেক ওপেনার নাঈম শেখও ১৬ রানে আউট হন। লঙ্কান অফ স্পিনার ধনাঞ্জয়া ডি সিলভার বলে ক্যাচ দেন বাংলাদেশ ওপেনার। ব্যাক্তিগত ৫ রানে ‘বেবি মালিঙ্গা’ নামে পরিচিত পাথারিনার বলে উইকেটের পিছনে কুশাল মেন্ডিসের দারুণ এক ক্যাচে আউট হন সাকিব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ গেল যুবকের

দেশে ভয়াবহ হারে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু বাড়ছে: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

ক্লিন শিটের রেকর্ড গড়ে ও চেকিয়ার বিদায়ঘণ্টা বাজিয়ে নকআউটে মেক্সিকো

চট্টগ্রাম বন্দরের অকশন শেডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

ইরান ইস্যুতে উপসাগরীয় মিত্রদের স্বার্থ রক্ষার আশ্বাস যুক্তরাষ্ট্রের

প্রধানমন্ত্রী ও চীনা পানিসম্পদমন্ত্রীর বৈঠক / তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় বিধ্বংসী পরিস্থিতির আশঙ্কা ট্রাম্পের, সহায়তায় প্রস্তুত যুক্তরাষ্ট্র

‘মসজিদের মাইকে ঘোষণা’ দিয়ে যুবককে পিটিয়ে হত্যা

ভেনেজুয়েলায় শতাব্দীর শক্তিশালী ভূমিকম্পের কারণ কী?

বিশ্বকাপের আনন্দ বাড়াতে ব্রাজিলে সরকারি ছুটি ঘোষণা

১০

ফ্রান্সে গরম থেকে বাঁচতে পানিতে নেমে ৪০ জনের মৃত্যু

১১

অনন্য হ্যাটট্রিক রেকর্ডের কাছে ভিনিসিয়ুস, গড়লেন অসাধারণ কীর্তি

১২

ভেনেজুয়েলার পাশে দাঁড়ানোর ঘোষণা ব্রাজিল-আর্জেন্টিনার

১৩

পিপলস ইনস্যুরেন্সের ১০.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

১৪

ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়লেন নেইমার

১৫

 ডলারে তেল বিক্রির সুযোগ পেতে পারে ইরান: মার্কিন অর্থমন্ত্রী

১৬

চীনে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট’ সম্মেলন অনুষ্ঠিত

১৭

চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

১৮

সীমান্তে ‘লাইট বন্ধ করে’ ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

১৯

কোরিয়ানদের হারিয়ে ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা

২০
X