স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ জুন ২০২৫, ০২:১৩ পিএম
অনলাইন সংস্করণ

বিগ ব্যাশে খেলার জন্য নাম দিয়েছেন ১১ বাংলাদেশি ক্রিকেটার

বিগ ব্যাশের লোগো। ছবি : সংগৃহীত
বিগ ব্যাশের লোগো। ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিখ্যাত টি-টোয়েন্টি ফ্রাঞ্চাইজি লিগ বিগ ব্যাশে বাংলাদেশি ক্রিকেটারদের উপস্থিতি বরাবরই সীমিত। এখন পর্যন্ত কেবল সাকিব আল হাসানই মাঠে নেমেছেন এই টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। যদিও পরে রিশাদ হোসেনের নাম উঠে এসেছিল, তবে বিপিএলের সঙ্গে সময়কাল মিলে যাওয়ায় খেলার সুযোগ পাননি হোবার্ট হারিকেন্সে ডাক পাওয়া এই লেগস্পিনার।

এবার অবশ্য বড়সড় এক সম্ভাবনার দুয়ার খুলেছে বাংলাদেশের জন্য। আসন্ন ২০২৫-২৬ মৌসুমের বিগ ব্যাশ ড্রাফটে নাম উঠছে মোট ১১ জন বাংলাদেশি ক্রিকেটারের। এর মধ্যে রয়েছেন আগের মৌসুমে হোবার্ট হারিকেন্সে দল পাওয়া রিশাদ হোসেনও। চাইলে তাকে ‘রিটেইন’ করতে পারবে ফ্র্যাঞ্চাইজিটি।

ড্রাফটে নাম লেখানো অন্য বাংলাদেশি ক্রিকেটাররা হলেন: শেখ মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, শামীম হোসেন পাটোয়ারি, তাওহীদ হৃদয়, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান এবং সৌম্য সরকার।

তবে এসব নাম ওঠা মানেই যে সবাই অস্ট্রেলিয়ার মাঠে নামতে পারবেন, সেটা নয়। মূল সমস্যা সেই পুরনো—বিপিএল ও বিগ ব্যাশের সময়সূচি প্রায় একই সময়ে হওয়ায় বাংলাদেশি খেলোয়াড়দের এনওসি পাওয়া কঠিন হয়ে পড়ে। এ কারণে আগ্রহ থাকা সত্ত্বেও দলগুলো অনেক সময় ঝুঁকি নেয় না।

তবুও আশার কথা, অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে মোস্তাফিজুর রহমানকে, যা তার প্রতি দলগুলোর আগ্রহের ইঙ্গিত দেয়। পুরো মৌসুমের জন্য নাম দিয়েছেন এই ১১ ক্রিকেটারই, ফলে সুযোগ পেলে তাদের দেখা যেতে পারে সম্পূর্ণ মৌসুমে।

এবারের ড্রাফটে অংশ নিচ্ছেন ৩০টিরও বেশি দেশের ছয় শতাধিক ক্রিকেটার। শুধু টেস্ট খেলুড়ে দেশগুলো নয়, বরং হংকং, রুয়ান্ডা, জাপান, গ্রিস, ইন্দোনেশিয়া ও হাঙ্গেরির মতো নতুন ক্রিকেট খেলুড়ে দেশগুলো থেকেও নাম উঠেছে। ড্রাফট অনুষ্ঠিত হবে ১৯ জুন।

দেখার বিষয়, বিগ ব্যাশের এই আন্তর্জাতিক মঞ্চে এবার কতজন বাংলাদেশি ক্রিকেটার জায়গা করে নিতে পারেন, আর তাদের মধ্যে কয়জনকে দেখা যাবে সত্যিকারের মাঠের লড়াইয়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১০

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১১

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১২

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৩

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৪

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৫

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১৬

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

১৭

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১৮

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

১৯

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

২০
X