স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৫, ০৪:২২ পিএম
আপডেট : ১৯ জুন ২০২৫, ০৪:২৩ পিএম
অনলাইন সংস্করণ

নিশাঙ্কার শতকে চালকের আসনে লঙ্কানরা

পাথুম নিশাঙ্কা। ছবি : সংগৃহীত
পাথুম নিশাঙ্কা। ছবি : সংগৃহীত

গলে তৃতীয় দিনের প্রথম সেশনের পর দ্বিতীয় সেশনটাও যেন নিজেদের করে নিল শ্রীলঙ্কা। বাংলাদেশের ৪৯৫ রানের জবাবে দারুণ ব্যাটিং করে দিন গড়িয়েছে স্বাগতিকরা। চা-বিরতির সময় স্কোরবোর্ডে লঙ্কানদের সংগ্রহ ২৩৩ রান ২ উইকেটে। দুর্দান্ত সেঞ্চুরি তুলে নিয়েছেন ওপেনার পাথুম নিশাঙ্কা, তাকে সঙ্গ দিয়ে যাচ্ছেন অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথিউস।

এই সেশনে ৩৩ ওভারে এসেছে ১৩৩ রান, কেবল একটি উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা—দিনেশ চান্দিমালকে (৫৪)। যদিও তার আগেই তিনি তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের আরেকটি ফিফটি। তবে দিনের মূল আলোচনায় নিঃসন্দেহে পাথুম নিশাঙ্কা। ১৩৬ বলে ১০০ পূর্ণ করা নিসাঙ্কা এখন ১২৬ রানে অপরাজিত, তার ইনিংসে রয়েছে ১৬টি চার ও একটি ছয়। এটি তার টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি এবং প্রথমবারের মতো নিজ মাঠে শতক উদযাপন।

দ্বিতীয় সেশনের শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন নিশাঙ্কা ও চান্দিমাল। স্পিনে ভরসা রেখেও বাংলাদেশ উইকেট তুলে নিতে পারেনি নিয়মিত বিরতিতে। তাইজুল ইসলাম ও নাঈম হাসান টানা বোলিং করলেও একমাত্র উইকেটটি এসেছে নাঈমের হাত ধরে, যেটা ছিল চান্দিমালের। পেসার হাসান মাহমুদ ও নাহিদ রানাও বিশেষ কিছু করতে পারেননি, বরং রানের গতি ধরে রাখতে ব্যর্থ হন।

মাঠে নামার সময় শেষ টেস্ট খেলতে নামা অ্যাঞ্জেলো ম্যাথুসকে বাংলাদেশি খেলোয়াড়রা গার্ড অব অনার দেয়। ব্যাট হাতে তিনি শুরুটাও করেছেন আত্মবিশ্বাস নিয়ে, এখন ২৫ রানে অপরাজিত।

চা-বিরতির আগেই লঙ্কানদের রান দাঁড়ায় ২৩৩/২, বাংলাদেশের লিড কমে আসে ২৬২ রানে। ব্যাটিং পিচে রানের ধারাবাহিকতা অব্যাহত থাকলে বাংলাদেশকে বড় রানের ঘাটতি মোকাবিলা করতে হতে পারে।

শেষ সেশনেও কি এমনই দৃঢ়তা বজায় থাকবে লঙ্কানদের? নাকি ফিরে আসবে মিরাজবিহীন বাংলাদেশের বোলিং আক্রমণ? গলে জমে উঠছে টেস্টের তৃতীয় দিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১০

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১১

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১২

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৩

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৪

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৫

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৬

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৭

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৮

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৯

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

২০
X