স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২৫, ০৩:৫০ পিএম
অনলাইন সংস্করণ

দ্বিতীয় ইনিংসে দুই উইকেট হারিয়ে চা বিরতিতে বাংলাদেশ

আউট হয়ে ফিরছেন মমিনুল। ছবি : সংগৃহীত
আউট হয়ে ফিরছেন মমিনুল। ছবি : সংগৃহীত

গলে চলমান প্রথম টেস্টে বাংলাদেশ ও শ্রীলঙ্কার লড়াই জমে উঠেছে। চতুর্থ দিনের টি-ব্রেকে ম্যাচের অবস্থা সমানে সমানই বলা চলে, তবে সামান্য হলেও এগিয়ে আছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ১০ রানের লিড নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ পৌঁছে গেছে ৬৫ রানে, যদিও দুইটি উইকেট হারিয়েছে তারা।

দিনের শুরুতে শ্রীলঙ্কা ছিল ৪৭০ রানে ৭ উইকেট হারানো অবস্থায়। সেখান থেকে মাত্র ১৫ রান যোগ করেই গুটিয়ে যায় লঙ্কানদের ইনিংস। বাংলাদেশি স্পিনার নাঈম হাসান ছিলেন দুর্দান্ত। ৫ উইকেট নিয়ে শ্রীলঙ্কার লোয়ার অর্ডার ভেঙে দেন তিনি। প্রথম ইনিংসে ৪৮৫ রানে থামে স্বাগতিকদের ইনিংস।

এর আগে বাংলাদেশের প্রথম ইনিংসে ৪৯৫ রানের বিশাল সংগ্রহে নেতৃত্ব দেন মুশফিকুর রহিম (১৬৩), নাজমুল হোসেন শান্ত (১৪৮) ও লিটন দাস (৯০)। ফলে বাংলাদেশ ১০ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে।

দ্বিতীয় ইনিংসে শুরুটা ছিল নড়বড়ে। আবারও ব্যর্থ হন এনামুল হক বিজয়, এবার ফিরেছেন ৪ রানে। মমিনুল হক ভালো সূচনা করেও ফেরেন ১৪ রানে। তবে একপ্রান্ত আগলে ব্যাট করছেন সাদমান ইসলাম (৪৪*) ও অধিনায়ক শান্ত (২৫*)।

২২ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৬৫/২। যদিও লিড এখন ৭৫ রানে, তবে গলের উইকেটে চতুর্থ দিন থেকেই বল আচরণ করছে খামখেয়ালি, যা পরের সময়গুলোতে ব্যাটসম্যানদের জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১০

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১১

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১২

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৩

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৪

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৫

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৬

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৭

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৮

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

১৯

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

২০
X