স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ জুন ২০২৫, ০৭:১৫ পিএম
আপডেট : ২১ জুন ২০২৫, ০৭:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

বৃষ্টি না এলে আগে ইনিংস ঘোষণা দিতাম: শান্ত

নাজমুল হোসেন শান্ত। ছবি : সংগৃহীত
নাজমুল হোসেন শান্ত। ছবি : সংগৃহীত

গলে শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যকার প্রথম টেস্টে দুই ইনিংসেই শতক হাঁকিয়ে শুধু ম্যাচের সেরা খেলোয়াড়ই হননি নাজমুল হোসেন শান্ত, গড়েছেন অনন্য এক ইতিহাসও। বাংলাদেশের টেস্ট ইতিহাসে তিনিই প্রথম অধিনায়ক যিনি এক ম্যাচে দুবার শতকের দেখা পেলেন।

ম্যাচশেষে পুরস্কার বিতরণী মঞ্চে এসে শান্ত অবশ্য নিজেও সেই রেকর্ডের কথা জানতেন না। সোজাসাপ্টা উত্তর দিলেন, ‘জানি না, তবে দলে অবদান রাখতে পেরে খুব ভালো লাগছে।’

প্রথম ইনিংসে শান্তর সঙ্গে ২০০ রানের বেশি জুটি গড়েছিলেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। শান্ত সেই জুটিকে স্মরণ করে বলেন, ‘মুশি ভাইয়ের সঙ্গে ব্যাট করা দারুণ ছিল। এটা একটা দুর্দান্ত কামব্যাক। আমরা জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে খুব একটা আত্মবিশ্বাসী ছিলাম না। তবে এই সিরিজের আগে ভালো প্রস্তুতি নিয়েছিলাম এবং এই ম্যাচে আমরা অনেকটা চরিত্রের পরিচয় দিতে পেরেছি।’

ম্যাচের শেষ দিনে সবার মনে একটা প্রশ্ন ছিল, বাংলাদেশের ইনিংস ঘোষণাটা কি দেরিতে আসেনি? শান্ত এ নিয়ে বলেন, ‘হ্যাঁ, পরিকল্পনা ছিল আগে ঘোষণা করার। কিন্তু হঠাৎ করে বৃষ্টি চলে এলো, তখন পরিকল্পনাতেও পরিবর্তন আনতে হলো। এসব জিনিস আমাদের নিয়ন্ত্রণে থাকে না।’

বোলারদের পারফরম্যান্স নিয়েও প্রশংসা ঝরেছে শান্তর কণ্ঠে। ‘ঘোষণার পর তাইজুল আর নাঈম যেভাবে বল করেছে, দারুণ ছিল। এই কন্ডিশনে নাঈম প্রথম ইনিংসে যেভাবে বল করেছে, অসাধারণ। তার খুব একটা সুযোগ ছিল না সম্প্রতি, কিন্তু তার কাজের প্রতি নিষ্ঠা অসাধারণ এবং আজকে সে দেখিয়েছে সে কতটা ভালো বোলার।’

গলে জয়টা শেষ পর্যন্ত হাতছাড়া হলেও, শান্তর সেঞ্চুরির জোড়া এবং আত্মবিশ্বাসী নেতৃত্ব বাংলাদেশের জন্য বড় প্রাপ্তি হিসেবেই থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

১০

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

১১

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

১২

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

১৩

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

১৪

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

১৫

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

১৬

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

১৭

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

১৮

সরফরাজ হোসেনের কবিতা : নীল

১৯

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

২০
X