স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ১০:১১ পিএম
অনলাইন সংস্করণ

বিবাহিত ভেবে প্রথম দেখায় বুমরাহকে এড়িয়ে চলতেন স্ত্রী সঞ্জনা

জাসপ্রীত বুমরাহ ও স্ত্রী সঞ্জনা গণেশন। ছবি : সংগৃহীত
জাসপ্রীত বুমরাহ ও স্ত্রী সঞ্জনা গণেশন। ছবি : সংগৃহীত

বিশ্বের ভয়ঙ্করতম পেসারদের একজন তিনি, মাঠে সবসময় ঠাণ্ডা মাথার উইকেট টেকিং মেশিন। কিন্তু ব্যক্তিজীবনে জাসপ্রীত বুমরাহ একদমই অন্য মানুষ। সম্প্রতি ভারতীয় ক্রিকেটার বুমরাহ ও তার স্ত্রী সঞ্জনা গণেশন মজার ছলে তুলে ধরলেন ২০১৯ বিশ্বকাপে তাদের প্রথম সাক্ষাতের ঘটনা, যা তখনই এক ভুল বোঝাবুঝির জন্ম দিয়েছিল!

'হু ইজ দ্য বস?' অনুষ্ঠানে হরভজন সিং ও গীতা বসরার সঙ্গে আড্ডায় বসে সঞ্জনা বলেন, ‘২০১৯ বিশ্বকাপে আমি ভারতীয় দলের প্র্যাকটিস কভার করছিলাম। বাকি খেলোয়াড়রা—ডিকে (দীনেশ কার্তিক) বা অন্যরা—সামনে এসে ‘হাই’ বলত। কিন্তু বুমরাহ যেন চোখে চোখ রাখতেই চাইত না!’

এই আচরণে বিভ্রান্ত হয়ে সঞ্জনার মনে হয়েছিল, ‘আমি ভাবলাম নিশ্চয়ই কোনো গার্লফ্রেন্ড বা স্ত্রী আছে, তাই অন্য মেয়ের দিকে তাকায় না!’

সঞ্জনার সেই মজার ভুল বোঝাবুঝির জবাবে বুমরাহ হাসতে হাসতেই বলেন, ‘এই গল্পটা একদম একতরফা! ও ভাবল আমি বিয়ে করেছি, কারণ আমি 'হাই' বলিনি! আমি আসলে একটু লাজুক প্রকৃতির, এমনিই সবার সঙ্গে সহজে মিশি না।’

তবে সময়ের সঙ্গে বদলে যায় দুজনের সম্পর্কের রসায়ন। ‘একটু কথা বলতেই বুঝলাম, ও একদম আলাদা। আর তারপরই বন্ধুত্ব, তারপর ভালোবাসা,’ বলেন সঞ্জনা।

২০২১ সালের মার্চে এই জুটি বিয়ের বন্ধনে আবদ্ধ হন এবং ২০২৩ সালে জন্ম হয় তাদের পুত্র সন্তান অঙ্গদ-এর।

আন্তর্জাতিক ক্রিকেটের গ্ল্যামার, ব্যস্ততা, এবং চাপের মাঝেও এমন মিষ্টি প্রেম কাহিনি প্রমাণ করে—ভালোবাসা সবখানে পথ খুঁজে নেয়, এমনকি এক লাজুক ‘হাই’ না বলার মধ্যেও!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১০

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১১

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১২

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৩

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৪

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৫

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৬

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৭

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৮

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৯

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

২০
X