স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ০৪:২৯ পিএম
আপডেট : ০২ জুলাই ২০২৫, ০৪:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

তাসকিন-তানজিমে বিধ্বস্ত শ্রীলঙ্কা, কলম্বোতে শুরুতেই টাইগারদের দাপট

বাংলাদেশ ক্রিকেট দল । ছবি : সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট দল । ছবি : সংগৃহীত

চার মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে যেন আগুন ঝরাচ্ছেন তাসকিন আহমেদ। তার বিধ্বংসী স্পেলে সিরিজের প্রথম ওয়ানডেতে শুরুতেই দিশাহারা স্বাগতিক শ্রীলঙ্কা। আর শুরুতেই সমর্থকদের আশা জাগিয়েছে বাংলাদেশের পেস আক্রমণ।

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। তবে প্রথম ১০ ওভারের মধ্যেই তিন উইকেট হারিয়ে চাপে পড়েছে তারা। প্রতিবেদন লেখা পর্যন্ত স্কোর ৫০/৩। বল হাতে ঝড় তোলেন বাংলাদেশের দুই পেসার—তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব।

চোট কাটিয়ে দীর্ঘ চার মাস পর মাঠে ফিরে নিজের তৃতীয় ওভারেই প্রথম আঘাত হানেন তাসকিন। ইনসুইং ডেলিভারিতে ভেঙে দেন মাদুশকার স্টাম্প। এরপর চতুর্থ ওভারে তুলে নেন কামিন্দু মেন্ডিসকে—সোজা ড্রাইভ করতে গিয়ে মিড অফে ধরা পড়েন মিরাজের হাতে।

তাসকিনের প্রথম পাঁচ ওভার : ৪.২-২-৬-২, যা বলে দেয় তার নিয়ন্ত্রিত আগ্রাসনের গল্প।

অন্যদিকে নতুন বলে তাসকিনের সঙ্গে অন্যপ্রান্তে ছিলেন তানজিম হাসান সাকিব। তিনিই প্রথম ব্রেকথ্রু এনে দেন—শূন্য রানে ফেরান ওপেনার পাথুম নিসাঙ্কাকে। ব্যাক অফ লেংথ ডেলিভারিতে অতিরিক্ত বাউন্সে কট বিহাইন্ড।

তবে চাপে পড়েও থেমে থাকেননি কুশল মেন্ডিস। শুরু থেকেই আগ্রাসী খেলেছেন তিনি, ইতোমধ্যে ১৩ বলে করেছেন ২০ রান (৩ চার, ১ ছক্কা)। একপ্রান্তে দাঁড়িয়ে শ্রীলঙ্কার ইনিংসকে বাঁচানোর চেষ্টা করছেন সহঅধিনায়ক। ______________________________________ এই মুহূর্তে স্কোর শ্রীলঙ্কা : ৫০/৩ (১০ ওভারে) উইকেট : নিসাঙ্কা, মাদুশকা, কামিন্দু বাংলাদেশ বোলার : তাসকিন ২ উইকেট, তানজিম ১ উইকেট

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X