স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৫, ০৫:৪৮ পিএম
আপডেট : ০৮ জুলাই ২০২৫, ০৫:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

হ্যাজেলউড-রাবাদাদের টপকে যে তালিকায় সবার শীর্ষে তাসকিন

তাসকিন আহমেদ। ছবি : সংগৃহীত
তাসকিন আহমেদ। ছবি : সংগৃহীত

চোটের সঙ্গে লড়াই যেন তাসকিন আহমেদের নিত্যসঙ্গী। তবুও দমে যাননি বাংলাদেশের এই পেসার। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত বোলিংয়ের পর বিশ্রাম পেয়েছিলেন দ্বিতীয় ওয়ানডেতে। আজ (৮ জুলাই) সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে ফের মাঠে ফিরেই নিজের সাম্প্রতিক ফর্মের ঝলক দেখালেন তাসকিন, উঠে এলেন এক অনন্য উচ্চতায়।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত অন্তত ১৫০ ওভার বোলিং করা পেসারদের মধ্যে ওয়ানডেতে সেরা ইকোনমি রেট এখন তাসকিনের। এই সময়ে ২৭ ইনিংসে ৪৬টি উইকেট শিকার করা তাসকিনের ইকোনমি মাত্র ৪.৮৭। ব্যাট-বলের আধুনিক ক্রিকেট যুগে যেখানে রানছুট অবধারিত, সেখানে তাসকিনের এই নিয়ন্ত্রিত বোলিং সত্যিই প্রশংসনীয়।

এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের ম্যাট হেনরি। সমান সময়ে ২৬ ইনিংসে ৪৯টি উইকেট শিকার করা হেনরির ইকোনমি ৫.১৫, যা তাসকিনের চেয়ে কিছুটা বেশি। তৃতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা ১৯ ইনিংসে ৩৩ উইকেট নিয়ে ইকোনমি ৫.৩২।

অস্ট্রেলিয়ার জস হ্যাজলউড আছেন চতুর্থ স্থানে, যিনি ২২ ইনিংসে ৩০ উইকেট শিকার করে ইকোনমি ধরে রেখেছেন ৫.৩৮। পঞ্চম স্থানে ভারতের মোহাম্মদ সিরাজ, যিনি ২৭ ইনিংসে ৪৭টি উইকেট শিকার করে ইকোনমি রেখেছেন ৫.৪১।

ইনজুরির ধাক্কা সামলে বারবার ফিরে এসে জাতীয় দলের মূল অস্ত্র হয়ে ওঠা তাসকিনের এই পরিসংখ্যান প্রমাণ করে, তিনি শুধু বাংলাদেশের নয়, বিশ্ব ক্রিকেটেরও নির্ভরযোগ্য পেসারদের একজন। নিজের ফিটনেস এবং ধারাবাহিকতা ধরে রাখতে পারলে আগামী দিনে আরও বড় সাফল্য তাসকিনের অপেক্ষায়।

খেলোয়াড় দেশ ইনিংস উইকেট ইকোনমি
তাসকিন আহমেদ বাংলাদেশ ২৭ ৪৬ ৪.৮৭
ম্যাট হেনরি নিউজিল্যান্ড ২৬ ৪৯ ৫.১৫
কাগিসো রাবাদা দক্ষিণ আফ্রিকা ১৯ ৩৩ ৫.৩২
জস হ্যাজলউড অস্ট্রেলিয়া ২২ ৩০ ৫.৩৮
মোহাম্মদ সিরাজ ভারত ২৭ ৪৭ ৫.৪১
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গান শোনাতে ঢাকা আসছেন অনুপম রায়

সংসদে সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা / ‘হাসপাতাল নিজেই আইসিইউতে চলে গেছে’

ইউরোপের অভিবাসন নীতির সমালোচনা করলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে সাঈদ ইব্রাহিম

প্রেম ভাঙেনি, বরং বিয়ের পথে সজল আলি ও হামজা সোহেল

শ্রমিকদের বকেয়া পরিশোধ না করেই কারখানা বন্ধের অভিযোগ

১৯ মে থেকে ৭ জুন : রামিসার জন্য বিচার প্রক্রিয়া যেভাবে এগিয়েছে

১০০ দিনের যুদ্ধ : টিকে থাকাই কি ইরানের বিজয়?

পোপ লিওর উন্মুক্ত প্রার্থনায় মাদ্রিদের রাস্তায় লাখো মানুষের ঢল

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম

১০

এক বছরেই উধাও সাড়ে ৪ হাজার ডাস্টবিন

১১

মিমি চক্রবর্তীর বিরুদ্ধে চার্জশিট গঠন নিয়ে বিস্ফোরক তনয় শাস্ত্রী

১২

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি

১৩

সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন তামিম

১৪

বিএমডিএর ৮৬তম পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত

১৫

বিশ্বকাপে ব্রাজিলের তুরুপের তাস হতে পারেন এন্দ্রিক

১৬

মোজতবা খামেনির জন্য ‘বিশেষ চিঠি’ নিয়ে ইরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

যে কারণে চুক্তির দ্বারপ্রান্তে গিয়েও বারবার ব্যর্থ যুক্তরাষ্ট্র-ইরান

১৮

কমলো জেট ফুয়েলের দাম

১৯

রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে ছিনতাই

২০
X