কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ১০:০৭ পিএম
অনলাইন সংস্করণ

আদালত বিকেন্দ্রীকরণের বিকল্প নাই : মঞ্জু 

সংবাদ সম্মেলনকালে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলনকালে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। ছবি : কালবেলা

উপজেলা পর্যায়ে আদালত ও জরুরি অবস্থা বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবে সমর্থন জানিয়েছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, বিচার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আদালত বিকেন্দ্রীকরণের বিকল্প নাই। এতে মামলার চাপ কমার পাশাপাশি সময় ও অর্থের সাশ্রয় হবে। বিচার প্রার্থী যথাসময়ে বিচার পাওয়া এটি তার ন্যায্য অধিকার।

সোমবার (০৭ জুলাই) বিকেলে ঢাকায় ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের দশম দিনের সংলাপ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এসময় আরও উপস্থিত ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আবদুল হক।

মজিবুর রহমান মঞ্জু বলেন, স্বাধীনতার পর থেকেই জনসাধারণ তার কাঙ্ক্ষিত বিচার সেবা থেকে বঞ্চিত। মামলাজট থেকে পরিত্রাণ পেতে হলে বিচার বিভাগকে বিকেন্দ্রীকরণের বিকল্প নাই। আদালতগুলোতে বিভিন্ন সীমাবদ্ধতার কারণে তৃণমূল পর্যায়ে বিচার পাওয়া কঠিন হয়ে পড়ে। তাই উপজেলা পর্যায়ে আদালত বিকেন্দ্রীকরণের উদ্যোগকে আমরা জোর সমর্থন জানাই। এতে দ্রুত বিচার কার্যক্রম নিষ্পত্তি হবে বলে এবি পার্টি মনে করছে।

ব্যারিস্টার সানী আবদুল হক বলেন, শিরোনামে আমরা সবাই একমত হচ্ছি তবে ভিতরে পদ্ধতি, প্রয়োগ নিয়ে আমরা অনেক কিছুতে একমতে পৌঁছাতে পারছি না। আজকে উপজেলা আদালতে স্থাপন নিয়ে সকল রাজনৈতিক দল ঐকমত্যে আসছে কিন্তু এটি কতোগুলো উপজেলায় হবে, কোন কোন উপজেলায় হবে, কোন সময়ের মধ্যে হবে? এসব বিষয় নিয়ে আমরা একমতে আসতে পারি নাই।

তিনি আরও জানান, বর্তমান বিদ্যমান আইনে সংবিধানের ১৪১নং ধারা অনুযায়ী প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করে থাকেন, এই পদ্ধতিতে পরিবর্তনের পক্ষে সকল রাজনৈতিক দলই একমত পোষণ করেছেন, তবে পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলো একমতে পৌঁছতে পারে নাই। শুধু ভিতরের বিষয়বস্তুতে একমতে পৌঁছাতে না পারার কারণে পুরো সংস্কার প্রক্রিয়া দুরূহ হয়ে ওঠার আশঙ্কা করছি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X