পরশুরাম (ফেনী) প্রতিনিধি
প্রকাশ : ০৮ জুলাই ২০২৫, ০৯:২২ পিএম
আপডেট : ০৮ জুলাই ২০২৫, ০৯:২৪ পিএম
অনলাইন সংস্করণ

রেকর্ড বৃষ্টিপাতে মুহুরী নদীর বাঁধ ভেঙে প্লাবিত ১৫ গ্রাম

ফেনীতে রেকর্ড বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফেনীর পরশুরামে গ্রামের পর গ্রাম প্লাবিত। ছবি : কালবেলা
ফেনীতে রেকর্ড বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফেনীর পরশুরামে গ্রামের পর গ্রাম প্লাবিত। ছবি : কালবেলা

ফেনীতে রেকর্ড বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফেনীর পরশুরামের মুহুরী, সিলোনিয়া ও কহুয়া নদীর বেড়িবাঁধের ১০টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে। মঙ্গলবার (০৮ জুলাই) বিকেল থেকে মুহুরি নদীর পানি বিপৎসীমার উপরে প্রবাহিত হচ্ছে।

বন্যার পানিতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় ফসলি জমি, মাছের ঘের, রাস্তাঘাট, ঘরবাড়িসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলার বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।

এদিকে উপজেলার ১৫টি গ্রামসহ নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার সবকটি শিক্ষাপ্রতিষ্ঠানের ভবনসমূহকে আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেকটি স্কুলে অন্তত একজন নৈশপ্রহরীকে সার্বক্ষণিক স্কুলের দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।

জানা যায়, মঙ্গলবার দুপুরে পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নে সিলোনিয়া নদীর মেলাঘর, গদানগর ও মনিপুর গ্রামে ৩টি স্থানে বেড়িবাঁধ ভেঙে অন্তত ৬টি গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়াও চিথলিয় ইউনিয়নের মুহুরী নদীর ধনীকুন্ডা, জঙ্গলঘোনা,উত্তর শালধর ও অলকা গ্রামে বাঁধ ভেঙে ৬টি গ্রাম প্লাবিত হয়েছে।

অন্যদিকে বক্সমাহমুদ ইউনিয়নের চারিগ্রামে নদীর বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার পর মুহুরি নদীর ফুলগাজীর সদর ইউনিয়নে দেড়পাড়া এলাকায় দুটি স্থানে ভাঙন দেখা দেয়।

এছাড়াও বেশ কয়েকটি স্থানে নদীর পানি বেড়িবাঁধ গড়িয়ে লোকালয়ে ঢুকছে। এতে নিম্মাঞ্চলসহ বিস্তীর্ণ এলাকা পানির নিচে তলিয়ে গেছে।

উপজেলার মনিপুর গ্রামের বাসিন্দা ও স্থানীয় সাংবাদিক আব্দুল মান্নান বলেন, দুপুর থেকে সিলোনিয়া নদীর পানি বিপৎসীমার উপরে প্রবাহিত হচ্ছে। নদীর পানি গড়িয়ে সুবার বাজারের দক্ষিণাঞ্চল পানির নিচে তলিয়ে গেছে।

ফেনীর পানি উন্নয়ন বোর্ডের তথ‍্য মতে, পরশুরামের মুহুরী নদীর পানি বিপৎসীমা ১২ দশমিক ৯৬ মিটার প্রবাহিত হচ্ছে। এর আগে বিকেল ৩টায় ১২ দশমিক ২৬ মিটার উচ্চতায় পানিপ্রবাহ রেকর্ড করা হয়েছিল। বিকেল ৪টার পর থেকে মুহুরি নদীর পানি দ্রুত বাড়ছে।

আবহাওয়া অফিসের তথ্য মতে, সোমবার (০৬ জুলাই) দুপুর ১২টা থেকে আজ মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত ফেনীতে ৪০৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। ফেনী উজানে ভারতের ত্রিপুরা ও ফেনীতে এখনো ভারি বর্ষণ হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের গ্রেজ রিডার নেপাল সাহা বলেন, মঙ্গলবার বিকেল ৪টার পর থেকে মুহুরি নদীর পানি বিপৎসীমার ৯৬ সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আক্তার হোসেন জানান, মুহুরি নদীর পানি বিপৎসীমার উপরে প্রবাহিত হচ্ছে।

ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, মুহুরী ও সিলোনিয়া নদীর পানি বিপৎসীমার উপরে প্রবাহিত হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্ক অবস্থা রয়েছে। দুর্যোগকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত লোকজনকে সর্বাত্মক সহযোগিতা করতে জেলা প্রশাসনেন একটি টিম সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১০

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১১

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১২

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৩

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৪

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৫

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৬

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৭

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৮

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৯

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

২০
X