স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৫, ০৬:৪২ পিএম
অনলাইন সংস্করণ

ভারতীয় বোলারের সেই বিতর্কিত ডেলিভারিকে বৈধ ঘোষণা এমসিসির

বিতর্কিত সেই নো বলটি। ছবি : সংগৃহীত
বিতর্কিত সেই নো বলটি। ছবি : সংগৃহীত

এজবাস্টনে শেষ হওয়া দ্বিতীয় টেস্টে জো রুটকে দারুণ এক ডেলিভারিতে বোল্ড করেন ভারতীয় পেসার আকাশ দীপ। তবে আকাশ দীপের সেই ডেলিভারি নিয়ে শুরু হয় তুমুল বিতর্ক। অনেকে অভিযোগ তোলেন, এটি নাকি ব্যাকফুট নো বল ছিল। তবে ক্রিকেটের আইন নিয়ে চূড়ান্ত কর্তৃপক্ষ মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) স্পষ্ট জানিয়ে দিয়েছে, সেই ডেলিভারি পুরোপুরি বৈধ ছিল।

দ্বিতীয় ইনিংসে ভারতের ৬০৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ড যখন ধীরে ধীরে এগোচ্ছিল, তখনই দশম ওভারের দ্বিতীয় বলে দুর্দান্ত এক ইনসুইংয়ে রুটকে বোল্ড করেন আকাশ দীপ। অভিজ্ঞ এই ব্যাটার পুরোপুরি বিভ্রান্ত হয়ে স্টাম্প হারান।

কিন্তু কিছুক্ষণের মধ্যেই টিভি ফুটেজে দেখা যায়, আকাশ দীপের পায়ের একটি অংশ রিটার্ন ক্রিজের বাইরে চলে গেছে। এতে ধারাভাষ্যকারদের একাংশ এবং সামাজিক মাধ্যমে অনেকেই এটিকে নো বল বলে আখ্যা দেন। জোনাথন ট্রটও টেলিভিশন আলোচনায় একে নো বল বলে মত দেন। তবে রবি শাস্ত্রী তখনই দৃঢ়ভাবে বলেন, এটি পুরোপুরি বৈধ ডেলিভারি।

তৃতীয় আম্পায়ার পল রাইফেল এ বিষয়ে কোনো হস্তক্ষেপ করেননি। মাঠের দুই আম্পায়ার ছিলেন ক্রিস গাফানি এবং শরফুদ্দৌলা সৈকত।

বিতর্কের পরিপ্রেক্ষিতে এমসিসি এক বিবৃতিতে জানায়, ‘চতুর্থ দিনে আকাশ দীপের ডেলিভারি নিয়ে কিছু ভক্ত ও ধারাভাষ্যকারের মধ্যে প্রশ্ন ছিল। যদিও তার পায়ের কিছু অংশ রিটার্ন ক্রিজের বাইরে পড়েছিল, প্রথম স্পর্শের সময় পা সম্পূর্ণভাবে ক্রিজের ভেতরে ছিল। সুতরাং এটি নো বল নয়।’

আইন ২১.৫.১ উল্লেখ করে এমসিসি জানায়, ‘বোলারের ব্যাকফুট ল্যান্ড করার প্রথম মুহূর্তটি বিবেচ্য। যদি প্রথম স্পর্শের সময় পা ক্রিজের ভেতরে থাকে, তবে সেটি বৈধ। পরবর্তীতে পায়ের অংশ ক্রিজের বাইরে গেলেও তা আইন অনুযায়ী কোনো প্রভাব ফেলে না।’

রুটের গুরুত্বপূর্ণ এই উইকেটের পর ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৫০/৩। দিনের শেষে তারা ৭২/৩ তে ছিল। শেষ দিনে তারা অলআউট হয় ২৭১ রানে। এতে করে ভারত ৩৩৬ রানের বিশাল ব্যবধানে ম্যাচটি জিতে সিরিজে ১-১ সমতা ফেরায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

১০

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

১১

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

১২

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

১৩

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

১৪

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১৫

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

১৬

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

১৭

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

১৮

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

১৯

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

২০
X