স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৫, ০৬:০১ পিএম
অনলাইন সংস্করণ

তামিম-মুশফিকের সাথে সম্পর্ক নিয়ে যা বললেন সাকিব

তামিম-মুশফিকের সাথে সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন সাকিব। ছবি : সংগৃহীত
তামিম-মুশফিকের সাথে সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন সাকিব। ছবি : সংগৃহীত

দেশের ক্রিকেটে একসময় তামিম ইকবাল, মুশফিকুর রহিম আর সাকিব আল হাসান ছিলেন যেন অটুট এক ত্রয়ী। মাঠের ভেতরে-বাইরে তাদের বন্ধুত্বের গল্প ভক্তদের মুখে মুখে ফিরত। তবে সময়ের স্রোতে অনেক কিছুই বদলে গেছে। তামিম ও সাকিবের সেই পুরনো বন্ধুত্বে ফাটল এসেছে বহু আগেই।

এখন দেশের ক্রিকেট থেকে কিছুটা দূরে সাকিব। কখনো ফ্র্যাঞ্চাইজি লিগে, কখনো যুক্তরাষ্ট্রে বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায় তাকে। তেমনই এক লিগের মঞ্চে গেল রাতে তামিম-মুশফিকের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেটের এই পোস্টার বয়।

সাকিব বলেন, ‘অনূর্ধ্ব-১৯ থেকেই তামিম আর মুশফিক ভাইয়ের সঙ্গে খেলেছি। আমরা প্রায় ২০-২৫ বছর ধরে একসাথে ক্রিকেট খেলেছি, অনেক স্মৃতি শেয়ার করেছি। এদের সবাই আমার ভালো বন্ধু।’

তবে সময়ের সঙ্গে সম্পর্কের রঙ বদলের বিষয়টিও বুঝিয়ে দিয়েছেন সাকিব। তার ভাষায়, ‘এই বয়সে এসে আমি বুঝেছি, বেস্ট ফ্রেন্ড বলে কিছু নেই। কারো সঙ্গে বন্ড থাকা ভালো, কিন্তু সেই বন্ধুকে বিশ্বাস করা সবচেয়ে জরুরি। ক্রিকেটের বাইরে আপনার বেস্ট ফ্রেন্ড থাকা উচিত। ক্রিকেটে অনেক ভালো বন্ধু থাকতে পারে, তবে বাইরের জগতে সেই বিশ্বাসের জায়গায় সবাই পৌঁছাতে পারে না।’

শুধু তামিম-মুশফিক নয়, জাতীয় দলের আরও কয়েকজন সতীর্থের সঙ্গেও সম্পর্কের গল্প ভাগাভাগি করেছেন সাকিব। বিশেষ করে রুবেল হোসেনের কথা আলাদা করে উল্লেখ করেছেন তিনি। সাকিব বলেন, ‘রুবেল হোসেনের সঙ্গে আমার সম্পর্কটা সবসময়ই দারুণ ছিল। আমরা একসাথে অনেক মজা করেছি। তাসকিনও আছে। ক্রিকেটের বাইরে আমাদের মজার সময়গুলো আমাকে এখনও আনন্দ দেয়।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১১

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১২

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৩

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৪

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৫

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৬

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

১৭

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১৮

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১৯

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

২০
X