কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৫, ০৯:১১ পিএম
অনলাইন সংস্করণ

আটাবের কমিটি বাতিলের গুঞ্জন ভিত্তিহীন

আটাবের লোগো। ছবি : সংগৃহীত
আটাবের লোগো। ছবি : সংগৃহীত

অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) বর্তমান নির্বাহী কমিটির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে জানিয়েছেন সংগঠনটির নেতারা। তারা জানিয়েছে, আটাবের কমিটি বাতিলের গুঞ্জন ভিত্তিহীন।

মঙ্গলবার (৮ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ে চলমান শুনানিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু অনলাইন পোর্টালে আটাব সভাপতি আব্দুস সালাম আরেফ ও মহাসচিব আফসিয়া জান্নাত সালেহর বিরুদ্ধে যেসব অভিযোগ উত্থাপন করা হয়েছে, তা ষড়যন্ত্রমূলক ও বিভ্রান্তিকর।

বিবৃতিতে আরও বলা হয়, সোমবার (৭ জুলাই) বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগে আটাব নেতৃত্বের বিরুদ্ধে আনীত অভিযোগ নিয়ে শুনানি অনুষ্ঠিত হয়। এতে উভয় পক্ষ তাদের বক্তব্য উপস্থাপন করে। শুনানি শেষে বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালক (যুগ্ম সচিব) মুহাম্মদ রেহান উদ্দিন বলেন, উভয় পক্ষের বক্তব্য আমরা শুনেছি। পর্যালোচনা করে যথাযথ সিদ্ধান্ত জানানো হবে।

এনিয়ে এখনো কোনো প্রশাসক নিয়োগ বা কমিটি বাতিলের সিদ্ধান্ত হয়নি বলে নিশ্চিত করেছে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র।

আটাবের বিবৃতিতে জানানো হয়, গত ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর একটি বিশেষ মহল উদ্দেশ্যমূলকভাবে বর্তমান কমিটির বিরুদ্ধে রাজনৈতিক পরিচয়ের দোহাই দিয়ে অপপ্রচার চালাচ্ছে। অথচ আটাব একটি পেশাদার বাণিজ্য সংগঠন, যার দায়িত্ব শুধুই ট্রাভেল এজেন্টদের স্বার্থ সংরক্ষণ।

এছাড়া, আটাব অনলাইন লিমিটেডের অর্থ আত্মসাতের যে অভিযোগ তোলা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। টিকিটের বিল চেকের মাধ্যমে প্রদান করা হয়েছে এটাকে আত্মসাৎ বলে মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে। এ বিষয়ে সব তথ্য বাণিজ্য মন্ত্রণালয়ে জমা দেওয়া আছে। এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে ট্রাভেল শিল্পের স্থিতিশীলতা ও আটাবের সুনাম নষ্ট করা হচ্ছে।

বর্তমান কমিটি নিয়মমাফিক নির্বাচনের মাধ্যমে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। তিনটি প্যানেলের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ওই নির্বাচনে প্রতিদ্বন্দ্বীরা পরাজয় মানতে না পেরে এখন প্রশাসক নিয়োগের পাঁয়তারা চালাচ্ছেন।

যারা বিদেশগামী যাত্রীদের টিকিট মূল্য অতিরিক্ত বৃদ্ধি করে সিন্ডিকেট করে, তারাই এ ধরনের অপপ্রচারের আশ্রয় নিচ্ছেন দাবি করে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত না জানানো পর্যন্ত গুজব বা উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে আটাব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

১০

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

১১

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

১২

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১৩

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৪

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৫

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

১৬

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

১৭

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

১৮

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

১৯

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X