চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৮ জুলাই ২০২৫, ০৯:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

ফেসবুক পোস্ট ঘিরে মেডিকেল শিক্ষার্থী বহিষ্কার

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সংগৃহীত
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) প্রধান ছাত্রাবাস থেকে এক শিক্ষার্থীকে বহিষ্কার করেছে কলেজ কর্তৃপক্ষ। একই সঙ্গে একাডেমিক কার্যক্রমে তার অংশগ্রহণ বিষয়ে সিদ্ধান্ত নিতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (০৮ জুলাই) একাডেমিক কাউন্সিলের জরুরি বৈঠকে ছাত্রাবাস থেকে তার বহিষ্কারের সিদ্ধান্ত হয়। একই বৈঠকে গঠিত তদন্ত কমিটিকে ১০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

জানা যায়, সোমবার (০৭ জুলাই) রাতে ওই ছাত্রের একটি ফেসবুক পোস্ট ঘিরে ছাত্রাবাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

অভিযোগ রয়েছে, পোস্টটি নিয়ে ক্ষুব্ধ কয়েকজন শিক্ষার্থী ও ছাত্রশিবিরের সমর্থকরা তার উপর চড়াও হয়। তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। ঘটনার পরপরই কলেজ অধ্যক্ষ, শিক্ষক ও পুলিশ সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

কলেজ সূত্রে জানা যায়, বহিষ্কৃত শিক্ষার্থী আগে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও বর্তমানে ছাত্রদলের সঙ্গে সক্রিয়। তিনি অতীতে ক্যাম্পাসে সংঘর্ষে জড়িত থাকায় একবার বহিষ্কৃত হয়েছিলেন এবং পরে সাধারণ ক্ষমা পান। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সেই সাধারণ ক্ষমা নিয়ে বিরূপ মন্তব্য করেন তিনি।

ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক অধ্যাপক হাবিব হাসান বলেন, ‘ছাত্রাবাসে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছে। তার একাডেমিক বিষয়ে তদন্তের পর সিদ্ধান্ত হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

১০

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

১১

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

১২

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

১৩

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

১৪

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

১৫

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

১৬

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

১৭

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১৮

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১৯

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

২০
X