সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ০১:৩৭ পিএম
আপডেট : ০৬ জুলাই ২০২৫, ০১:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

গ্লোবাল সুপার লিগে ফিরলেন সাকিব, রংপুরের বিপক্ষে মাঠে নামার সম্ভাবনা

সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত
সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাময়িক বিরতি, দেশের পরিস্থিতি নিয়ে বিতর্ক—সবকিছু ছাপিয়ে আবারও ক্রিকেট মাঠে ফিরছেন সাকিব আল হাসান। গায়ানা ক্রিকেট কর্তৃপক্ষ আয়োজিত গ্লোবাল সুপার লিগের (জিএসএল) দ্বিতীয় আসরে ডাক পেয়েছেন বাংলাদেশের এই সাবেক অধিনায়ক। এবার তিনি খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে, আর তার প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশি ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স—যেখানে একসময় খেলেছেন তিনিই।

দুবাই ক্যাপিটালস নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে সাকিবের অন্তর্ভুক্তির খবর নিশ্চিত করে লিখেছে, ‘দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশভ মহারাজের পরিবর্তে কিংবদন্তি অলরাউন্ডার সাকিব আল হাসান আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন।’ অর্থাৎ সব ঠিক থাকলে আগামী ১৬ জুলাই সাকিব মাঠে নামবেন রংপুর রাইডার্সের বিপক্ষে।

এর আগে সাকিবকে নিয়ে গুঞ্জন ছিল রংপুর রাইডার্সে ফেরার। তবে দেশীয় পরিস্থিতির প্রেক্ষিতে শেষ পর্যন্ত রংপুরের স্কোয়াডে রাখা হয়নি তাকে। দলটির টিম ডিরেক্টর শানিয়ান তানিম জানান, ‘সাকিবকে না নেওয়ার বিষয়ে কোনো নির্দিষ্ট নির্দেশনা ছিল না। এটি পুরোপুরি ম্যানেজমেন্টের কৌশলগত সিদ্ধান্ত।’

এবারের গ্লোবাল সুপার লিগেও থাকছে না প্লে-অফ পর্ব। পাঁচ দলের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে লিগপর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল সরাসরি খেলবে ফাইনালে, যা অনুষ্ঠিত হবে ১৮ জুলাই।

সাকিবের নেতৃত্বে দুবাই ক্যাপিটালস ১০ জুলাই আসর শুরু করবে সেন্ট্রাল স্ট্যাগসের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ১১ জুলাই হোবার্ট হারিকেন্স ও ১৩ জুলাই গায়ানা আমাজন ওয়ারিয়র্সের মুখোমুখি হবে তারা। ১৬ জুলাই রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচে মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে—যেখানে মাঠে নামবেন সাকিব তার সাবেক ক্লাবের বিপক্ষে।

সাকিবের নতুন দল দুবাই ক্যাপিটালসে আছেন আরও কিছু পরিচিত মুখ—রভম্যান পাওয়েল, গুলবাদিন নাইব, নিরোশান ডিকভেলা এবং আফগান তারকা সেদিকউল্লাহ অটল। সবমিলিয়ে সাকিবের প্রত্যাবর্তন জমিয়ে দিতে পারে গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসর।

দেশে সমালোচনা থাকলেও, গ্লোবাল মঞ্চে সাকিব এখনো আকর্ষণের নাম। দেখার বিষয়, নতুন জার্সিতে কতটা ছন্দে ফিরতে পারেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১০

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১১

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১২

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৩

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৪

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৫

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৬

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৭

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৮

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৯

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

২০
X