স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ১১:০৯ পিএম
অনলাইন সংস্করণ

ফিরেই ঝলক, সাকিবের ব্যাটে দুর্দান্ত ফিফটি

সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত
সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

দীর্ঘ বিরতির পর আবারও ব্যাট হাতে মাঠে নামলেন সাকিব আল হাসান। আর প্রত্যাবর্তনের ম্যাচেই জানিয়ে দিলেন—পুরনো সাকিব এখনও বিদ্যমান। গ্লোবাল সুপার লিগের (জিএসএল) দ্বিতীয় আসরের উদ্বোধনী ম্যাচে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলতে নেমে ঝলমলে এক ইনিংস খেলেছেন বাংলাদেশের এই অভিজ্ঞ অলরাউন্ডার। ৩৭ বলে ৫৮ রানের হার না মানা ইনিংসে তুলে নিয়েছেন দারুণ এক ফিফটি।

প্রথমে ব্যাট করতে নেমে দারুণ সূচনা এনে দেন আফগান ওপেনার সেদিকউল্লাহ অটল। মাত্র ২৫ বলে ৪১ রান করে সাজঘরে ফেরেন তিনি। কিন্তু এরপর মিডল অর্ডারে ধস নামে। একপর্যায়ে ১০৮ রানে ৬ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে দুবাই ক্যাপিটালস।

ঠিক তখনই দৃশ্যপটে দৃঢ়তার প্রতীক হয়ে হাজির হন সাকিব। প্রথম বলেই চার হাঁকিয়ে শুরু করেন ইনিংস। তারপর দেখেশুনে খেলেছেন, মেলে ধরেছেন অভিজ্ঞতা, ঠাণ্ডা মাথায় ব্যাটিং করে দলের ইনিংস গুছিয়ে নিয়েছেন।

শুধু পরিস্থিতি সামলানো নয়, সাকিব নিজের ছন্দের জানান দিয়েছেন ব্যাটে বলেই। মাত্র ৩৪ বলে ফিফটি, শেষ পর্যন্ত অপরাজিত ৫৮ রান (৩৭ বল)। এই ইনিংসে ছিল ৬টি চার ও ১টি ছক্কার মার। ইনিংস শেষে স্কোরবোর্ডে দুবাইয়ের সংগ্রহ দাঁড়ায় ১৬৫/৭।

আন্তর্জাতিক ক্রিকেটে নিষ্ক্রিয় থাকলেও তার পারফরম্যান্স আবারও প্রমাণ করল—বাংলাদেশের এই অলরাউন্ডার এখনও বড় মঞ্চের বড় তারকা।

সংক্ষিপ্ত স্কোর:

  • দুবাই ক্যাপিটালস: ১৬৫/৭ (২০ ওভার)
  • সেদিকউল্লাহ ৪১ (২৫ বল), সাকিব আল হাসান ৫৮* (৩৭ বল), বোটান ২০
  • আঙ্গুস ৩/২৭
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

১০

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার

১১

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

১২

নারী ফুটবলারদের পাশে আমিনুল হক

১৩

কর্ণফুলীতে ভেসে উঠল মরদেহ

১৪

ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরায়েল!

১৫

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

১৬

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

১৭

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

১৮

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

১৯

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

২০
X