মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ০৪:২৭ পিএম
আপডেট : ১৯ জুলাই ২০২৫, ০৪:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

যে কোনো মাঠে বাংলাদেশকে ভালো দল মনে করে পাকিস্তান

ট্রফির সাথে দু’দলের অধিনায়ক। ছবি : সংগৃহীত
ট্রফির সাথে দু’দলের অধিনায়ক। ছবি : সংগৃহীত

বাংলাদেশের মাটিতে শুরু হতে যাচ্ছে আরেকটি উত্তেজনাপূর্ণ সিরিজ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় এসে পৌঁছেছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। রোববার (২০ জুলাই) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে দুই দল। তার আগের দিন শনিবার সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ হলেন সফরকারী দলের অধিনায়ক সালমান আলি আগা।

সংবাদ সম্মেলনে সালমান আলি আগা বলেন, ‘এটা আমাদের জন্য অ্যাওয়ে কন্ডিশন। যে কোনো মাঠ, যে কোনো ভেন্যু এবং যে কোনো দেশেই বাংলাদেশ একটি ভালো দল। আর ঘরের মাঠে খেললে তারা আরও বিপজ্জনক। আমরা জানি, এখানে খেলা মানে নানা ধরনের চ্যালেঞ্জ। আমরা সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত এবং বেশ রোমাঞ্চিতও।’

বাংলাদেশ ২০১৬ সালের পর থেকে আর টি-টোয়েন্টিতে পাকিস্তানকে হারাতে পারেনি। কিন্তু অতীতের রেকর্ডের পাতায় মন না দিয়ে বর্তমানে মনোযোগ দিচ্ছে পাকিস্তান দল। সালমান বলেন, ‘আমরা ৯ বছর আগের হিসাবনিকাশে যাচ্ছি না। প্রতিটি সিরিজ আমাদের কাছে নতুন এক যুদ্ধ। আমরা আমাদের খেলার দিকেই মনোযোগ দিচ্ছি। ম্যাচ ধরে ধরে এগোতে চাই। লক্ষ্য থাকবে তিনটি ম্যাচেই জয় তুলে নেওয়া, যদিও আমরা জানি সেটা সহজ হবে না।’

এ সময় সালমান আলি আগা নতুনদের নিয়ে নিজের আশাবাদও প্রকাশ করেন। ‘টি-টোয়েন্টি ফরম্যাটে প্রতিনিয়ত পরিবর্তন আসছে, বিশেষ করে প্রতি ৬ মাসেই। আমরা আমাদের বেসিক ক্রিকেটেই মনোযোগ দিতে চাই। স্কোয়াডে নতুন দুইজন পেসার এসেছে, যারা খুবই প্রতিভাবান। তাদের নিয়ে আমি ভীষণ আশাবাদী এবং এক্সাইটেড।’

সিরিজের তিনটি ম্যাচই হবে ঢাকার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।

সালমানের নেতৃত্বে পাকিস্তান স্কোয়াডে রয়েছেন: আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, ফাহিম আশরাফ, ফখর জামান, হাসান নওয়াজ, হুসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান মির্জা এবং সুফিয়ান মুকিম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১০

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১১

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১২

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৩

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৪

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৫

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৬

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৭

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৮

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৯

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

২০
X