স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ০৭:৪১ পিএম
আপডেট : ১৭ জুলাই ২০২৫, ০৭:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তান সিরিজের জন্য দল ঘোষণা টাইগারদের

বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

শ্রীলঙ্কা সফরে ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজ জয়ের রেশ কাটতে না কাটতেই সামনে নতুন চ্যালেঞ্জ- পাকিস্তান। আসন্ন তিন ম্যাচের হোম সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এ স্কোয়াডে কোনো পরিবর্তন আসেনি।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে বিসিবি ঘোষিত দলে শ্রীলঙ্কা সিরিজের প্রতিটি খেলোয়াড়ই জায়গা ধরে রেখেছেন। আর তার অন্যতম কারণ, সে সিরিজে টাইগারদের পারফরম্যান্স। শ্রীলঙ্কার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয় বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে যুক্ত করেছে নতুন অধ্যায়।

এই স্কোয়াডে লিটন দাসের নেতৃত্বে ওপেনিংয়ে থাকছেন তানজিদ হাসান তামিম ও পারভেজ ইমন, যারা গত সিরিজে রানের দেখা পেয়েছেন। তিনে ব্যাট করতে নামা লিটন দাসও ছিলেন দুর্দান্ত ফর্মে। মিডল অর্ডারে হৃদয়, শামিম ও জাকের আলী অনিকের পারফরম্যান্স আস্থার জায়গা তৈরি করেছে।

বোলিং ইউনিটেও ছিল নজরকাড়া ছন্দ। তাসকিন, মোস্তাফিজ, শরীফুলদের পেস আক্রমণ এবং রিশাদ, নাসুম, মেহেদী মিরাজদের স্পিন সামর্থ্য পাকিস্তান সিরিজে বড় ভরসা হয়ে উঠতে পারে।

আগামী ২০ জুলাই শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। পরবর্তী দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২২ ও ২৪ জুলাই। তিনটি ম্যাচই মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ইতোমধ্যে পাকিস্তান দল ঢাকায় এসে পৌঁছেছে এবং প্রস্তুতিও শুরু করেছে।

বাংলাদেশ দল এবার চায়, ঘরের মাঠে সমর্থকদের সামনে শ্রীলঙ্কা সিরিজের সাফল্যের ধারা অব্যাহত রাখতে।

বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড :

লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাইম শেখ, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামিম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও মোহাম্মদ সাইফউদ্দিন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১০

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১১

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১২

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৩

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৪

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৫

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৬

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১৭

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১৮

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

১৯

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

২০
X