স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫১ পিএম
অনলাইন সংস্করণ

সুপার ফোরে খেলতে দেশ ছেড়েছেন লিটন দাস

লিটন দাস । ছবি : সংগৃহীত
লিটন দাস । ছবি : সংগৃহীত

বাংলাদেশ দলের অন্যতম সেরা ব্যাটার লিটন দাসকে নিয়ে এবারের এশিয়া কাপের আগে বেশ অনিশ্চয়তা ছিল। প্রতিভাবান এই ব্যাটারকে ছাড়াই টুর্নামেন্ট শেষ করার সম্ভাবনাও ছিল। তবে সেসব অনিশ্চয়তাকে উড়িয়ে দিয়ে সোমবার (৪ সেপ্টেম্বর) এশিয়া কাপের সুপার ফোর অংশ খেলতে দেশ ছেড়েছেন টাইগার এই ওপেনার।

লাহোরে আফগানিস্তানের সঙ্গে জিতে সুপার ফোর নিশ্চিত করেছে বাংলাদেশ। সাকিব আল হাসানের দলের পরের ম্যাচও হবে পাকিস্তানে। দলের সঙ্গে যোগ দিতে তাই লাহোরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন লিটন। সন্ধ্যা সাড়ে ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ করেন তিনি। সব আনুষ্ঠানিকতা শেষে ৯টা ১৫ মিনিটের ফ্লাইটে উড়াল দিয়েছেন এই ওপেনার। কাতার হয়ে পাকিস্তান পৌঁছাবেন লিটন।

আগামীকালই (মঙ্গলবার) দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে লিটনের। তবে পরের ম্যাচে তার খেলা নিয়ে সংশয় রয়েছে বেশ। কারণ, টুর্নামেন্টের আয়োজক এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) নিয়ম অনুযায়ী, টুর্নামেন্ট শুরুর পর নির্দিষ্ট কোনো কারণ ছাড়া স্কোয়াডে পরিবর্তন আনতে পারবে না কোনো দল।

এদিকে, লিটন যে এশিয়া কাপ খেলতে যাচ্ছেন সেটা সোমবার বিকেল পর্যন্ত জানতেন না ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হাসান পাপন। সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, 'আমার জানা নেই যে, ও (লিটন) আজকে যাচ্ছে। ও যে যাচ্ছে এই খবরই আমি শুনিনি। আমি খোঁজ নিচ্ছিলাম। আমি ওদের বিষয়ে প্রায়ই খোঁজ নেই। জানতে চাচ্ছিলাম, ওর আপডেটটা কী? তবে ও যে যাচ্ছে, এ বিষয়ে আমি কিছুই জানি না।'

তিনি আরও বলেন, ‘কীভাবে যাবে! অনুমোদন (বিসিবির) ছাড়াও তো ব্যাপার আছে। এসিসির অনুমোদনও তো লাগবে। আমার কাছে বিষয়টি বোধগম্য হচ্ছে না। ওখানে অধিনায়ক, কোচ, রাজ্জাক (নির্বাচক আব্দুর রাজ্জাক), জালাল ভাই (জালাল ইউনুস) আছেন, ওদের সঙ্গে আমার কথা হয়েছে, কেউ কিন্তু আমাকে কিছু বলেনি। আমি জানি না, এটা সামথিং নিউ।’

এর আগে দলের সঙ্গে এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কা যেতে পারেননি লিটন। তারকা এই ওপেনারের জন্য দুই দিন পর্যন্ত অপেক্ষাও করেছিল দল। তবে জ্বর থেকে না সুস্থ হওয়ায়, লিটনের বদলি হিসেবে এনামুল হক বিজয়কে নেওয়া হয় দলে। এই পরিবর্তনটার কারণে এখন লিটনের এশিয়া কাপ খেলা আটকে যায় কিনা সেটাই দেখার বিষয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রিকেট কোচের ৪৭ বছরের সশ্রম কারাদণ্ড

বিকেএসপিতে ‘২য় বিকেএসপি কাপ জুডো কাতা চ্যাম্পিয়নশিপ’ অনুষ্ঠিত

চল্লিশ ছুঁলেই সবাই বলে, উফ! বুড়ি হয়ে গেলে: অপরাজিতা আঢ্য

কলাগাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

জামালপুর–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

মালয়েশিয়ায় ৭ বছর পর মুক্তি পেল দুই বাংলাদেশি 

গ্রাহকদের কোটি টাকা নিয়ে ব্যাংকের ক্যাশিয়ার লাপাত্তা

গুরুত্বপূর্ণ সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাস

তিস্তা প্রকল্পে ভারতের উদ্বেগ, জবাবে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনের

নাসিরের কাঁধে উঠে তামিমার খুনসুটি

১০

ভারতীয় ভিসা চালু, ইমিগ্রেশনের অপেক্ষায় উত্তরাঞ্চলের হাজারো মানুষ

১১

ভোজিনহার হাতেই মেসিদের ইতি, ব্রাজিল-বধ জাপানে!

১২

তিন মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ

১৩

পাঁচ কারণে জাপানের কাছে হারতে পারে ব্রাজিল

১৪

এফএলজি খাতে ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্টের রোডম্যাপ বিষয়ক সেমিনার

১৫

এক বন্ধুকে দাওয়াত, উপস্থিত ১০০ অতিথি

১৬

আশা ইউনিভার্সিটিতে ফিলিপাইনের কার্ড-এমআরআই প্রতিনিধি দল

১৭

অবৈধ গ্যাস সংযোগে পরিচালিত হচ্ছিল ৩ কারখানা, অভিযানে তিতাস

১৮

মধুশিয়া গর্জন বনে সড়ক নির্মাণ বন্ধের দাবিতে জাবিতে মানববন্ধন

১৯

লামায় নারী পর্যটককে শ্লীলতাহানি ও ছিনতাই: রিসোর্ট মালিকসহ দুজন গ্রেপ্তার

২০
X