স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ০১:২৯ পিএম
আপডেট : ২৮ জুলাই ২০২৫, ০১:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

ম্যানচেস্টারে উত্তপ্ত ড্র, করমর্দনে ‘না’ ভারতের

জাদেজা ও স্টোকসের মধ্যে ড্র নিয়ে বেশ উত্তপ্ত বাক্যবিনিময় হয়। ছবি : সংগৃহীত
জাদেজা ও স্টোকসের মধ্যে ড্র নিয়ে বেশ উত্তপ্ত বাক্যবিনিময় হয়। ছবি : সংগৃহীত

ইংল্যান্ড ও ভারতের মধ্যকার ম্যানচেস্টার টেস্টে খেলার ফল ছিল ড্র; কিন্তু ম্যাচ শেষে যা ঘটল তা রীতিমতো ক্রিকেট বিশ্বে বিতর্কের ঝড় তুলেছে। ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস যখন খেলা শেষ করার প্রস্তাব দেন, ভারত সেটা সরাসরি প্রত্যাখ্যান করে। শুধু তাই নয়, ম্যাচ শেষে ইংলিশদের সঙ্গে করমর্দন করতেও অস্বীকৃতি জানান ভারতীয় ক্রিকেটাররা।

চতুর্থ ইনিংসে ভারতীয় স্কোর ছিল ৩৮৬/৪, ১৩৮ ওভার খেলা হয়ে গেছে এবং তারা ৭৫ রানে এগিয়ে। উইকেটে ছিলেন রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর—দুজনই তখন শতকের দ্বারপ্রান্তে। ঠিক সেই সময় স্টোকস ম্যাচ ড্র করে দেওয়ার প্রস্তাব দেন। কিন্তু জাদেজা-সুন্দর পরিষ্কার জানিয়ে দেন, তারা খেলা চালিয়ে যেতে চান। তাদের লক্ষ্য ছিল শতক, আর সেটা তারা অর্জন করেই মাঠ ছাড়েন।

স্টোকস হতবাক হয়ে ফিরে যান; কিন্তু এরপর ঘটে আরও নাটকীয় ঘটনা। স্টাম্প মাইকে ধরা পড়ে ইংল্যান্ডের হ্যারি ব্রুক ও জ্যাক ক্রলির সঙ্গে জাদেজার উত্তপ্ত বাক্যবিনিময়। মাঠে তখন উত্তেজনার পারদ চরমে। ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকর সরাসরি বলেন, ‘ভারত এখনই করমর্দন করবে না, এটা পরিষ্কার। দুজন ব্যাটার তাদের শতরানের দিকে এগোচ্ছেন। উল্টোদিকে হলে স্টোকস কি ড্র মেনে নিতেন?’

ইংল্যান্ড এরপর বোলিংয়ে নিয়ে আসে হ্যারি ব্রুককে, যার একের পর এক ফুলটস বল দেখে বোঝা যায়—ম্যাচ তাড়াতাড়ি শেষ করাই তাদের উদ্দেশ্য। তবে জাদেজা সেই সুযোগ কাজে লাগিয়ে শতক পূর্ণ করেন এবং করেন নিজের বিখ্যাত 'তরবারি উদযাপন'। ওয়াশিংটন সুন্দরও শতকে পৌঁছান দৃঢ়চেতা ইনিংস খেলে।

এর আগে চতুর্থ দিন ১০৩ রানের লড়াকু ইনিংস খেলেন শুভমান গিল। কে এল রাহুল করেন ৯০ রান। ০/২ স্কোর থেকে যখন ভারত পড়ে গিয়েছিল চাপে, তখন রাহুল ও গিলের জুটি আবারও ম্যাচে ফিরিয়ে আনে সফরকারীদের।

ড্র হলেও সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে ইংল্যান্ড। তবে ভারতের এমন জবাব, বিশেষ করে শেষ দিনে শতকের জন্য খেলা চালিয়ে যাওয়া এবং করমর্দনে অনীহা, ক্রিকেটীয় সৌজন্যের ধারাবাহিকতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে।

ম্যানচেস্টারের মাঠে ‘ড্র’-র ভেতর লুকানো এই দ্বৈরথ আরও একবার প্রমাণ করল—ক্রিকেট কেবল খেলার মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি একেক সময় হয়ে ওঠে মানসিক দৃঢ়তা, সম্মান আর প্রতিশোধের কাব্যও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১০

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১১

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১২

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৩

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১৪

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৫

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৬

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৭

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৮

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৯

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

২০
X