বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৪৫ পিএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১০ পিএম
অনলাইন সংস্করণ

ভালো শুরুর পর শ্রীলঙ্কার ছন্দপতন

তিনটি উইকেটই তুলে নিয়েছেন গুলবাদিন নাঈব। ছবি : সংগৃহীত
তিনটি উইকেটই তুলে নিয়েছেন গুলবাদিন নাঈব। ছবি : সংগৃহীত

এশিয়া কাপের ‘বি’ গ্রুপ থেকে সবার আগে সুপার ফোরের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ। প্রতিযোগিতার সুপার ফোরে যাওয়ার লড়াইয়ে লাহোরে মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা-আফগানিস্তান। ওপেনিং জুটিতে দুর্দান্ত শুরুর পর হটাৎই ছন্দপতন ঘটেছে রঙ্কান শিবিরে।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং করছে সহ-আয়োজক শ্রীলংকা। সুপার ফোরে ওঠার লড়াইয়ে দারুণ শুরু করলেও দ্রুত তিন উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়েছে শানাকার দল।

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়ে দারুণ শুরু করেও স্বস্তিতে নেই সহ-স্বাগতিক শ্রীলংকা। আফগানিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে হেরে গেলে টুর্নামেন্টে থেকে বাদ পড়তে হবে। এমন সমীকরণ মাথায় রেখে খেলতে নেমে ওপেনিং জুটিতে দুর্দান্ত সূচনা করেন দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও দিমুথ করুণারত্নে।

দলীয় ৬৫ রানে প্রথম ব্যাটার হিসেবে সাজঘরে ফিরে যান করুণারত্নে। গুলবাদিন নাঈবের শিকারে পরিণত হওয়ার আগে ৩৫ রান করেন। ১৭ রান পরে আবারও লঙ্কান শিবিরে গুলবাদিনের আঘাত। এবার ফেরান আরেক ওপেনার নিশাঙ্কাকে। ৪১ রানে সাজঘরে ফেরেন এই ইনফর্ম ওপেনার। নিশাঙ্কা আউট হওয়ার ৬ রানের ব্যবধানে আউটি হন বাংলাদেশের ম্যাচে ফিফটি পাওয়া সামারাবিক্রমা। এই বাঁহাতি ব্যাটারকে ব্যাক্তিগত ৩ রানে ফেরান সেই গুলবাদিনই। শেষ খবর পর্যন্ত ১৭ ওভারে তিন উইকেট হারিয়ে ৮৬ রান তুলেছে শ্রীলঙ্কা। শ্রীলংকা দল: দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস, সাদিরা সামারাভিক্রমা, চারিথ আসালঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, দুনিথ ওয়েলালাগে, মাহিশ থিকসানা, মাথিশা পাথিরানা ও কাসুন রাজিথা।

আফগানিস্তান দল: রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), নজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, করিম জানাত, গুলবাদিন নায়েব, রশিদ খান, মুজিব উর রহমান ও ফজল হক ফারুকি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ভাইকিংসরা

মার্কিন প্রেসিডেন্ট শিক্ষা অ্যাওয়ার্ড পেলেন ফেনীর মেয়ে সৈয়দা নুসরাত জাহান স্নেহা

ফরিদপুরে ৬ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০, নিহত ১

নতুন মুদ্রানীতি ঘোষণা

কানাডা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদককে অব্যাহতি, স্থায়ী বহিষ্কারে কেন্দ্রে চিঠি

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জারসহ আহত ১৬

শিশু নন্দিনী হত্যা, পলাতক আসামি মমতা গ্রেপ্তার

পালিত বলি মহিষে প্রাণ গেল কৃষকের

ট্রাম্পের জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব আদেশ সুপ্রিম কোর্টে বাতিল

১০

দুরন্ত ফ্রান্সকে হারানোর কঠিন মিশনে সুইডেন

১১

চাঁদপুরে প্রধান শিক্ষককে আবেগঘন বিদায় সংবর্ধনা

১২

২ জুলাই শুরু হচ্ছে ১৯তম ‘অ্যাসেন্ট কর্পোরেট কাপ-২০২৬’

১৩

অবসরে গেলেন পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা

১৪

বাজেটকে ‘অস্বচ্ছ ও অবাস্তবায়নযোগ্য’ আখ্যা দিয়ে না ভোট দিল বিরোধীদল

১৫

লেজার প্রযুক্তি-সংযুক্ত আয়রন ডোমের সফল পরীক্ষা চালাল ইসরায়েল

১৬

ভাতিজাকে অপহরণ ও হত্যায় চাচার মৃত্যুদণ্ড

১৭

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত

১৮

দেশের সব গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন ঢাবি শিক্ষার্থীরা: প্রধানমন্ত্রী

১৯

গলায় বাদাম আটকে ৩ বছরের শিশুর মৃত্যু

২০
X