কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০১ পিএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০৯ পিএম
অনলাইন সংস্করণ

আফগানিস্তানকে ২৯২ রানের টার্গেট দিল শ্রীলঙ্কা

শ্রীলঙ্কার কুশাল মেন্ডিস ও আশালঙ্কা। ছবি : সংগৃহীত
শ্রীলঙ্কার কুশাল মেন্ডিস ও আশালঙ্কা। ছবি : সংগৃহীত

এশিয়া কাপের ‘বি’ গ্রুপ থেকে সবার আগে সুপার ফোরের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ। প্রতিযোগিতার সুপার ফোরে ওঠার লড়াইয়ে লাহোরে আফগানিস্তানকে ২৯২ রানের টার্গেট দিয়েছে শ্রীলঙ্কা।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৯১ রান সংগ্রহ করেছে শ্রীলংকা। লঙ্কানদের পক্ষে সর্বোচ্চ ৯২ রানের ইনিংস খেলেন উইকেটকিপার ব্যাটার কুশাল মেন্ডিস।

এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত করার ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। উদ্বোধনী জুটিতে ৬৫ রানের পার্টনারশিপ গড়েন ওপেনার পাথুম নিশাঙ্কা ও দিমুথ করুণারত্নে। দারুণ সূচনার পর হটাৎই ছন্দ পতন ঘটে শ্রীলঙ্কার। ৩৫ রানে গুলবাদিনের বলে আউট হন করুণারত্নে। আরেক ওপেনার নিশাঙ্কাও ৪১ রানে সাজঘরে ফেরেন। ৮৬ রানে তৃতীয় ব্যাটার হিসেবে আউট হন সামারাবিক্রমা। এবারও উইকেট সংগ্রাহক সেই গুলবাদিন নাঈব।

চতুর্থ উইকেটে আশালঙ্কাকে সঙ্গে নিয়ে ১০২ রানের গুরুত্বপূর্ণ এক জুটি গড়েন কুশাল মেন্ডিস। দলীয় ১৮৮ রানের মাথায় রশিদের শিকারে পরিণত হওয়ার আগে ৩৬ রান করেন আশালঙ্কা। ফিফটি পূরণ করে রান আউট হয়ে ৯২ তে কাটা পড়েন কুশাল মেন্ডিস। ধনাঞ্চয়া ও অধিনায়ক শানাকারা ব্যাট হাতে ব্যর্থ হলে বড় সংগ্রহের পথে ছেদ পড়ে। তবে অষ্টম উইকেটে ৬৪ রানের জুটি গড়েন থিকসেনা ও ওয়াল্লাগে। ফলে আফগানদের সামনে ২৯২ রানের লক্ষ্যমাত্রা ছুঁড়ে দিতে সক্ষম হয় শ্রীলঙ্কা। থিকসেনা ২৮ এবং ওয়াল্লাগে ৩৩ রানে অপরাজিত থাকেন।

আফগানদের পক্ষে ৬০ রানের বিনিময়ে চারটি উইকেট শিকার করেন গুলবাদিন নাঈব। এছাড়া রশিদ দুইটি এবং মুজিব একটি উইকেট নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিটিজেন প্ল্যাটফর্ম অ্যাওয়ার্ড পেলেন ২৫ গুণীজন

স্বদেশী কিংবদন্তিকে ছাড়িয়ে সবার উপরে রোনালদো

৩৯-এ পা দিলেন রোজারিওর সেই ছোট্ট জাদুকর 

সকালের ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

রোনালদো অনন্য, রোনালদোই প্রথম

নতুন ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো

গোল পেলেই নতুন বিশ্বরেকর্ড গড়বেন রোনালদো

শিশু ফাহিমা হত্যা মামলা / ৩ জনের বিরুদ্ধে চার্জগঠন, আদালতে আসামিকে মারধর

লোক ভাড়া করে রিকশা শ্রমিক লীগের ঝটিকা মিছিল, আটক ৩

গিনেস রেকর্ডধারী ‘ফুটবল ম্যান’ মাসুদ রানার পাশে ডিসি রায়হান

১০

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে ২৫৮

১১

স্কটল্যান্ডের বিপক্ষে ভিন্ন ভূমিকায় দেখা যেতে পারে নেইমারকে

১২

জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছর কারাদণ্ড

১৩

ভিসা ও বসবাসের অনুমতি সহজ করল ওমান

১৪

রেফারিকে ‘চোর’ বলে বিশ্বকাপে নিষিদ্ধ হলেন ধারাভাষ্যকার

১৫

কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন মারা গেছেন

১৬

ধর্ষণের পর শিশুকে হত্যা, যুবক গ্রেপ্তার

১৭

হরমুজ প্রণালির নিরাপত্তায় যৌথ কমিটি করছে ইরান-ওমান

১৮

মার্কিন আগ্রাসন প্রতিরোধের স্বীকৃতিস্বরূপ ইরানকে পুরস্কার দিল রাশিয়া

১৯

একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ-জিম্বাবুয়ে 

২০
X