স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

নিউজিল্যান্ড সিরিজেও শান্তকে পাবে না বাংলাদেশ

নাজমুল হোসেন শান্ত । ছবি : সংগৃহীত
নাজমুল হোসেন শান্ত । ছবি : সংগৃহীত

হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে এশিয়া কাপ শেষ হয়ে গেছে নাজমুল হোসেন শান্তর। শুধু এশিয়া কাপ থেকেই ছিটকে যাননি বাঁহাতি এই ব্যাটার। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন হোম সিরিজেও আফগান ম্যাচের সেঞ্চুরিয়ানকে দলে পাবে না সাকিবরা।

এশিয়া কাপের গ্রুপ পর্বের বাঁচা-মরার লড়াইয়ে আফগানিস্তানের বিপক্ষে দারুণ এক সেঞ্চুরি হাঁকান শান্ত। সেই ম্যাচেই হ্যামস্ট্রিংয়ের চোট পেয়েছিলেন এই ইনফর্ম ব্যাটার। বিশ্বকাপের আগে দেশের মাটিতে অনুষ্ঠেয় কিইউদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও মিস করবেন শান্ত। এমনটাই সংবাদমাধ্যমকে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগের একটি সূত্র।

আফগানদের বিপক্ষে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েও ব্যাটিং করেছিলেন শান্ত। ম্যাচের পরদিন এমআরআই করানো বাঁহাতি এই ব্যাটারকে। তার চোট খুব গুরুতর না হলেও মাঠে ফিরতে আরও অন্তত ৩-৪ সপ্তাহ সময় লাগবে। তাই কিইউ সিরিজে টাইগার দলে পাওয়া যাবে না শান্তকে।

বিসিবির নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, ‘মাত্র তো ইনজুরির খবর জানা গেল। এশিয়া কাপটা শেষ হোক তারপর বলা যাবে। তখন দেখা যাবে শান্ত খেলতে পারবে কি না।’ তবে শান্তকে নিয়ে কোনা ধরনের ঝুঁকি নিতে চায় না বিসিবি।

আগামী ২১, ২৩ এবং ২৬ সেপ্টেম্বর মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

পর্তুগালের একাদশ ঘোষণা

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১০

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১১

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১২

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

১৩

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

১৪

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

১৫

সিরিজ জিতে সুখবর পেলেন মোস্তাফিজ-শরিফুলরা

১৬

যুক্তরাষ্ট্র আরও ২৫০ বছর টিকবে কি না, সন্দেহ ৩৮ শতাংশ মার্কিনির

১৭

গুলশান কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিত নেতাদের অবস্থান

১৮

সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’ নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

১৯

ফ্রানসিস্কো মার্তিগারের যুদ্ধবিরোধী উচ্চারণ

২০
X