স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩২ পিএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৮ পিএম
অনলাইন সংস্করণ

জবাব দিতে নেমে বিপর্যয়ে আফগানিস্তান

গুরবাজকে ফিরিয়ে রাজিথার উল্লাস। ছবি : সংগৃহীত
গুরবাজকে ফিরিয়ে রাজিথার উল্লাস। ছবি : সংগৃহীত

এশিয়া কাপের ‘বি’ গ্রুপ থেকে সুপার ফোরে ওঠার লড়াইয়ে লাহোরে আফগানিস্তানকে ২৯২ রানের টার্গেট দিয়েছে শ্রীলঙ্কা। লঙ্কানদের রানের জবাব দিতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে আফগানরা।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৯১ রান সংগ্রহ করেছে শ্রীলংকা। বিশাল লক্ষ্যমাত্রা পাড়ি দিতে ৫০ রানের মধ্যে ৩ উইকেট হারিয়েছে হাশমাতুল্লাহ শাহিদির দল।

২৯২ রানের জবাবে ব্যাট করতে নেমে তৃতীয় ওভারেই সাজঘরে ফিরে যান মারকুটে আফগান ওপেনার গুরবাজ। ৪ রান করে রাজিথার শিকারে পরিণত হন। পঞ্চম ওভারে আবারও আফগান শিবিরে রাজিথার আঘাত। এবার আউট করেন আরেক ওপেনার ইব্রাহিম জাদরানকে। মাত্র ৭ রানে সরাসরি বোল্ড হয়ে যান এই ওপেনার। রানের চাকা বাড়াতে গিয়ে দলীয় ৫০ রানের মাথায় ৪টি চারের সাহায্যে ২২ রানে আউট হন গুলবাদিন। শ্রীলঙ্কার বেবি মালিঙ্গা নামে পরিচিত পাথিরানা বলে লেগ বিফোর হন আফগান ব্যাটার।

এর আগে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। উদ্বোধনী জুটিতে ৬৫ রানের পার্টনারশিপ গড়েন ওপেনার পাথুম নিশাঙ্কা ও দিমুথ করুণারত্নে। দারুণ সূচনার পর হঠাৎই ছন্দপতন ঘটে শ্রীলঙ্কার। ৩৫ রানে গুলবাদিনের বলে আউট হন করুণারত্নে। আরেক ওপেনার নিশাঙ্কাও ৪১ রানে সাজঘরে ফেরেন। ৮৬ রানে তৃতীয় ব্যাটার হিসেবে আউট হন সামারাবিক্রমা। এবারও উইকেট সংগ্রাহক সেই গুলবাদিন নাঈব।

চতুর্থ উইকেটে আশালঙ্কাকে সঙ্গে নিয়ে ১০২ রানের গুরুত্বপূর্ণ এক জুটি গড়েন কুশাল মেন্ডিস। দলীয় ১৮৮ রানের মাথায় রশিদের শিকারে পরিণত হওয়ার আগে ৩৬ রান করেন আশালঙ্কা। ফিফটি পূরণ করে রান আউট হয়ে ৯২ তে কাটা পড়েন কুশাল মেন্ডিস। ধনাঞ্চয়া ও অধিনায়ক শানাকারা ব্যাট হাতে ব্যর্থ হলে বড় সংগ্রহের পথে ছেদ পড়ে। তবে অষ্টম উইকেটে ৬৪ রানের জুটি গড়েন থিকসেনা ও ওয়াল্লাগে। ফলে আফগানদের সামনে ২৯২ রানের লক্ষ্যমাত্রা ছুঁড়ে দিতে সক্ষম হয় শ্রীলঙ্কা। থিকসেনা ২৮ এবং ওয়াল্লাগে ৩৩ রানে অপরাজিত থাকেন।

আফগানদের পক্ষে ৬০ রানের বিনিময়ে চারটি উইকেট শিকার করেন গুলবাদিন নাঈব। এ ছাড়া রশিদ দুটি এবং মুজিব একটি উইকেট নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়ায় ৭ বছর পর মুক্তি পেল দুই বাংলাদেশি 

গ্রাহকদের কোটি টাকা নিয়ে ব্যাংকের ক্যাশিয়ার লাপাত্তা

গুরুত্বপূর্ণ সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাস

তিস্তা প্রকল্পে ভারতের উদ্বেগ, জবাবে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনের  

নাসিরের কাঁধে উঠে তামিমার খুনসুটি

ভারতীয় ভিসা চালু, ইমিগ্রেশনের অপেক্ষায় উত্তরাঞ্চলের হাজারো মানুষ

ভোজিনহার হাতেই মেসিদের ইতি, ব্রাজিল-বধ জাপানে!

তিন মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ

পাঁচ কারণে জাপানের কাছে হারতে পারে ব্রাজিল

এফএলজি খাতে ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্টের রোডম্যাপ বিষয়ক সেমিনার

১০

এক বন্ধুকে দাওয়াত, উপস্থিত ১০০ অতিথি

১১

আশা ইউনিভার্সিটিতে ফিলিপাইনের কার্ড-এমআরআই প্রতিনিধি দল

১২

অবৈধ গ্যাস সংযোগে পরিচালিত হচ্ছিল ৩ কারখানা, অভিযানে তিতাস

১৩

মধুশিয়া গর্জন বনে সড়ক নির্মাণ বন্ধের দাবিতে জাবিতে মানববন্ধন

১৪

লামায় নারী পর্যটককে শ্লীলতাহানি ও ছিনতাই: রিসোর্ট মালিকসহ দুজন গ্রেপ্তার

১৫

গাবতলীতে অবৈধভাবে রাখা বাস-স্থাপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে ডিএনসিসি

১৬

বদলে গেল ৪ কলেজের নাম, প্রজ্ঞাপন জারি

১৭

শিশুর কোলে গন্ধগোকুল, পেছনে সজারু: ভাইরাল ভিডিওর আসল ঘটনা

১৮

কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৫৬ ফুটের বেলিন তিমি

১৯

এক ইলিশের দাম ৯ হাজার টাকা

২০
X