স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ জুন ২০২৩, ১১:৫৬ এএম
আপডেট : ১৭ জুন ২০২৩, ১২:২৭ পিএম
অনলাইন সংস্করণ

১ ওভারে ৬ উইকেট নিয়ে তাক লাগালো ব্রিটিশ খুদে

১ ওভারে ৬ উইকেট নিয়ে তাক লাগালো ব্রিটিশ খুদে

ক্রিকেটে এক ওভারে ছয় ছক্কার ইতিহাস রয়েছে; অনেক খেলোয়ারই এই কৃতিত্ব অর্জন করেছেন। কিন্তু এক ওভারে ছয় উইকেট নিয়ে ক্রিকেট বিশ্বে রীতিমত আলোড়ন তৈরি করেছে ইংল্যান্ডের ১২ বছর বয়সী এক খুদে বোলার।

উঠতি এ ক্রিকেট তারকার নাম অলিভার হোয়াইটহাউস। ব্রমসগ্রুভ ক্রিকেট ক্লাবের অনূর্ধ্ব-১২ দলের হয়ে ককহিলের বিপক্ষে ১ ওভারে ৬ উইকেট নিয়েছে সে। ৯ জুন অনুষ্ঠিত সেই ম্যাচে অলিভার বোলিং করেছে ২ ওভার। এক ওভারে ৬টি এবং আরেক ওভারে নিয়েছে ২টি উইকেট। দুই ওভারে একটি রানও দেয়নি।

আন্তর্জাতিক ক্রিকেটে এক ওভারে ৪ উইকেট নেওয়ার কীর্তি অনেক। আন্তর্জাতিক ক্রিকেটে সব মিলিয়ে এক ওভারে সর্বোচ্চ ৪ উইকেট নেওয়ার নজির রয়েছে ৮ জনের। টেস্টে নিয়েছেন ৬ জন বোলার আর টি-টোয়েন্টিতে নিয়েছেন ২ জন। সেখানে ১২ বছরের খুদে এক ক্রিকেটার করেন দেখালেন ডাবল হ্যাটট্রিক। ক্রিকেটের পরিভাষায় এর নাম দেওয়া হয়েছে ‘পারফেক্ট ওভার’।

এই ব্রিটিশ খুদে ক্রীড়া প্রতিভাটা পরিবারের কাছ থেকেই পেয়েছেন। তার নানি বিখ্যাত টেনিস তারকা অ্যান জোনস ১৯৬৯ সালের উইম্বলডন টেনিসে চ্যাম্পিয়ন হয়েছিলেন। বাড়িতে টেনিস খেলার বেশি চল থাকলেও অলিভারের ছোট বয়স থেকেই ঝোক ছিল ক্রিকেটের প্রতি। ১২ বছর বয়সে যে অসামান্য নজির গড়েছে, তাতেই সকলেই মুগ্ধ।

অলিভারের এই কৃতিত্বকে অবিশ্বাস্য বলে বর্ণনা করেছেন অনেকে। খুদের ক্রিকেটারের লড়াকু মানসিকতা নিয়ে টুইটারে একটি পোস্ট করে বিসিবি। সেই পোস্ট সোশ্যাল মিডিয়ায় একেবারে হুহু করে ভাইরাল হয়েছে। পোস্ট করার পর থেকেই সেই নিয়ে নেটদুনিয়ায় জুড়ে জোর চর্চাও শুরু হয়েছে।

তবে এমন কীর্তি গড়া ক্রিকেটার অলিভার প্রথম নন। এর আগে এমন ঘটনা আছে আরও দুটি। প্রথম বোলার হিসেবে এই কীর্তি গড়েছেন অ্যালেড ক্যারি। ২০১৭ সালে অস্ট্রেলিয়ার বালারাত ক্রিকেট অ্যাসোসিয়েশনের টুর্নামেন্টে এক ওভারে ৬ উইকেট নিয়েছিলেন গোল্ডেন পয়েন্ট ক্রিকেট ক্লাবের হয়ে খেলা এই বোলার।

দ্বিতীয় বোলার হচ্ছে ম্যাট বোয়ি। এক ওভারে ৬ উইকেট নিয়ে করার নজির গড়েছেন নিউজিল্যান্ডের এই স্কুল ক্রিকেটার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X