স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ১০:২৬ পিএম
আপডেট : ২০ আগস্ট ২০২৫, ১২:১২ এএম
অনলাইন সংস্করণ

বিপিএলের ফিক্সিং ইস্যুতে যা বললেন তামিম

তামিম ইকবাল। ছবি : সংগৃহীত
তামিম ইকবাল। ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন আসর সামনে, তবে আলোচনার কেন্দ্রবিন্দু এখনো গত আসরের ফিক্সিং অভিযোগ। একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে কিছু ফ্র্যাঞ্চাইজি ও ক্রিকেটারের নাম। তবে এ বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

মঙ্গলবার ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটারদের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের প্রশ্নে তামিম বলেন,

‘আপনারা যেভাবে দেখেছেন, আমিও সেভাবেই দেখেছি। ওই রিপোর্ট কতটা নির্ভরযোগ্য, সেটা তো আমরা জানি না। যারা দায়িত্বে আছেন, তারা যদি কোনো আনুষ্ঠানিক প্রতিবেদন দেন এবং সেটা প্রকাশিত হয়, তখন এ বিষয়ে কথা বলা যাবে।’

ক্রিকেট থেকে আন্তর্জাতিক অবসরের পরও তামিম সক্রিয় রয়েছেন নানা উদ্যোগে। সোমবার তিনি গিয়েছিলেন বসুন্ধরা ক্রিকেট নেটওয়ার্কে, যেখানে ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটারদের অনুশীলন সুবিধা পরিদর্শন করেন।

সেখানে তিনি বলেন, 'আমার কাছে মনে হয় যারা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন, তারা সবাই সমান ক্রিকেটার। এখানে ফিজিক্যালি চ্যালেঞ্জড, আন-চ্যালেঞ্জড বা মহিলা—এসব আলাদা পরিচয়ের দরকার নেই। দেশকে প্রতিনিধিত্ব করাই সবচেয়ে বড় পরিচয়।'

তামিমের মতে, যদি সবাই সমান হয়, তবে আলাদা ট্যাগ দিয়ে পরিচয় দেওয়ারও প্রয়োজন নেই।

'আমরা সবসময় বলি, সবাই সমান। তাহলে এখানে ট্যাগ কেন? তাদের শুধু ক্রিকেটার বললেই যথেষ্ট।'

বিপিএলের ফিক্সিং ইস্যুতে এখনো বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিবেদন প্রকাশ হয়নি। তামিমও তাই সতর্ক অবস্থান নিয়েছেন। ক্রিকেট মহলে এখন প্রশ্ন একটাই—প্রতিবেদন হাতে আসার পর কী পদক্ষেপ নেবে বোর্ড, আর কীভাবে এই বিতর্ক সামাল দেবে দেশের জনপ্রিয়তম ঘরোয়া টুর্নামেন্ট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১০

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১১

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১২

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৩

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৪

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৫

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৬

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৭

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৮

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৯

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

২০
X