স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ জুন ২০২৩, ০২:৫১ পিএম
আপডেট : ১৭ জুন ২০২৩, ০৪:০৪ পিএম
অনলাইন সংস্করণ

ওয়ানডে দলে ফিরলেন আফিফ-নাঈম, উপেক্ষিত মাহমুদউল্লাহ

ওয়ানডে দলে ফিরলেন আফিফ ও নাঈম। ছবি: সংগৃহীত
ওয়ানডে দলে ফিরলেন আফিফ ও নাঈম। ছবি: সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবং দীর্ঘ দুই বছর পর ডাক পেয়েছেন ওপেনার মোহাম্মদ নাঈম শেখ। একই সঙ্গে ফিরেছেন অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব।

তবে আবারও উপেক্ষিত রয়ে গেছেন অভিজ্ঞ মাহামুদউল্লাহ রিয়াদ। এ ছাড়া সর্বশেষ ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন রনি তালুকদার, ইয়াসির আলী রাব্বী ও মৃত্যুঞ্জয় চৌধুরী।

গত মাসে ইংল্যান্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে আঙুলে চোট পেয়েছিলেন সাকিব। ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হয় বিশ্বসেরা অলরাউন্ডারকে। এ জন্য আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে খেলা হয়নি তার। তবে ওয়ানডে দলে ফিরেছেন তিনি।

এ বছর ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) সর্বোচ্চ রান করেন আবাহনীর ওপেনার নাঈম শেখ। দলটির হয়ে ১৬ ইনিংসে ৭২ গড়ে ৯৩২ রান করেন বাঁহাতি এই ওপেনার। এমন অনবদ্য পারফরম্যান্স দুই বছর পর ডাক পেলেন তিনি।

ঘরের মাঠে আয়ারল্যান্ড বিপক্ষে ওয়ানডে সিরিজের পর দল থেকে বাদ পড়েছিলেন আফিফ হোসেন। তিনিও ঢাকা প্রিমিয়ার লিগে ব্যাট হাতে ছিলেন দুর্দান্ত। আবাহনীর শিরোপা জয়ের পথে ১৩ ইনিংসে ৫৫ গড়ে করেছেন ৫৫০ রান।

আগামী ৫, ৮ ও ১১ জুলাই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আফগানদের বিপক্ষে বাংলাদেশের তিন ওয়ানডে।

বাংলাদেশের ১৫ সদস্যের দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব ও মোহাম্মদ নাঈম শেখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X