স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ১২:২৯ পিএম
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০২:২৫ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপের প্রথম বাংলাদেশি আম্পায়ার সৈকত

শারফুদৌল্লা ইবনে শহীদ সৈকত। ছবি : সংগৃহীত
শারফুদৌল্লা ইবনে শহীদ সৈকত। ছবি : সংগৃহীত

সাধারণত আইসিসি আয়োজিত যে কোনো ক্রিকেট ইভেন্টে ম্যাচ পরিচালনার দায়িত্বে বাংলাদেশিদের দেখা যায় না বললেই চলে। আইসিসির গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতও উপস্থিতি থাকে না ক্রিকেট পাগল এই দেশটির আম্পায়ারদের। তবে অবশেষে এবার আইসিসি ইভেন্টে থাকছে বাংলাদেশি আম্পায়ারের উপস্থিতি।

ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপের জন্য ম্যাচ অফিশিয়ালদের তালিকা প্রকাশ করেছে আইসিসি। ২০ জনের এই তালিকায় একমাত্র বাংলাদেশি আম্পায়ার হিসেবে জায়গা করে নিয়েছেন শারফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। যার ফলে প্রথমবারের মতো আইসিসি ক্রিকেট বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করবেন বাংলাদেশি কোনো আম্পায়ার।

তবে আজ আইসিসি প্রকাশিত ম্যাচ অফিশিয়ালদের তালিকায় যেসব আম্পায়ার আছেন তারা শুধু লিগপর্বের দায়িত্ব পালন করবেন। আইসিসি এলিট প্যানেল থেকে এই তালিকায় আছেন নিউজিল্যান্ডের ক্রিস গ্যাফানি, শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা, দক্ষিণ আফ্রিকার মারাইস ইরাসমাস ও আদ্রিয়ান হোল্ডস্টক, ইংল্যান্ডের মাইকেল গুহ ও রিচার্ড ইলিংওর্থ, ভারতের নিতিন মেনন, ইংল্যান্ডের রিচার্ড ইলিংওর্থ ও রিচার্ড কেটেলবোরো, অস্ট্রেলিয়ার রড টাকার ও পল রাইফেল, ওয়েস্ট ইন্ডিজের জোয়েল উইলসন, পাকিস্তানের আহসান রাজা ।

এলিট প্যানেলের বাইরে থেকেও আছেন ৪ আম্পায়ার। তারা হলেন বাংলাদেশের শারফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত, অস্ট্রেলিয়ার পল উইলসন, ইংল্যান্ডের অ্যালেক্স হোয়ার্ফ ও নিউজিল্যান্ডের ক্রিস ব্রাউন।

এ ছাড়া ম্যাচ রেফারি হিসেবে থাকবেন নিউজিল্যান্ডের জেফ ক্রো, জিম্বাবুয়ের অ্যান্ডি পাইক্রফট, ওয়েস্ট ইন্ডিজের রিচি রিচার্ডসন ও ভারতের জাভাগাল শ্রীনাথ।

এছাড়াও উদ্বোধনী ম্যাচের ম্যাচ অফিসিয়ালদের তালিকাও দিয়েছে আইসিসি। ৫ অক্টোবরের ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের ম্যাচে নিতিন মেনন ও কুমার ধর্মসেনা থাকবে প্রথম ও দ্বিতীয় আম্পায়ারের ভূমিকায়। তৃতীয় আম্পায়ার হিসেবে থাকবেন পল উইলসন এবং এই ম্যাচেই চতুর্থ আম্পায়ারি হিসেবে থাকবেন শারফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১০

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১১

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১২

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১৩

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৪

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১৫

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১৬

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

১৭

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১৮

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

১৯

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

২০
X