স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ০৯:৪৬ এএম
অনলাইন সংস্করণ

অনেক কিছুই নিজের নিয়ন্ত্রণের বাইরে : বিসিবি সভাপতি

আমিনুল ইসলাম বুলবুল। ‍ছবি : সংগৃহীত
আমিনুল ইসলাম বুলবুল। ‍ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হিসেবে চলতি বছরের মে মাসে দায়িত্ব গ্রহণ করেন আমিনুল ইসলাম বুলবুল। দায়িত্ব গ্রহণের পর থেকে দেশের ক্রিকেটকে এগিয়ে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন তিনি। তবে বিসিবির এই চলতি পরিচালনা পর্ষদের খুব বেশি দিন মেয়াদ বাকি নেই। আর তাই এখন থেকেই আলোচনায় বিসিবির পরবর্তী নির্বাচন।

বিসিবির আগামী নির্বাচনে সভাপতি পদে লড়বেন কি বুলবুল, সেই প্রশ্ন অনেকেরই। নির্বাচন করতে হলে বর্তমান সভাপতিকে এনএসসি থেকে মনোনীত হতে হবে বোর্ড পরিচালক হিসেবে। এরপর বোর্ড পরিচালকদের ভোটে সভাপতি নির্বাচিত হতে হবে।

বর্তমান সভাপতি অবশ্য নির্বাচন নিয়ে না ভেবে আপাতত মনোযোগ রাখছেন নিজের কাজে। চট্টগ্রামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, 'অনেক কিছুই নিজের নিয়ন্ত্রণের বাইরে।'

দেশের স্বার্থে সবকিছু ছেড়ে এসেছেন উল্লেখ করে আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘আমার ব্যক্তিগত যে ইচ্ছা, দেখুন আমি এখানে হঠাৎ করে একটা দায়িত্ব নিয়ে এসেছি। আমার পার্মানেন্ট সবকিছু ছিল। সব ছেড়ে এসেছি দেশের জন্য। সে কাজ যতদিন করা সম্ভব করলাম। পরবর্তীতে, সেখানে আমার হাত নেই।’

নির্বাচন নিয়ে না ভেবে নিজের কাজে মনোযোগ রাখতে চান বুলবুল। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি ও ফাহিম ভাই এনএসসির কাউন্সিলর। এটা অনেক কিছুর ওপর নির্ভর করছে। প্রথমে এনএসসি আমাকে কাউন্সিলর করতে হবে। তারপর একটা বোর্ড আসবে, সেই বোর্ডের পরিচালকরা প্রেসিডেন্ট বানাবে। এটা অনেক দূরের কথা। এখন আমার যে কাজ সেখানেই ফোকাস করছি।’

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

রাষ্ট্রপতি পদত্যাগ করলে এরপর কী? জেনে নিন সংবিধানের বিধান

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

১০

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

১১

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

১২

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১৩

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১৪

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৬

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৭

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৮

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৯

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

২০
X