স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ১২:৩৪ পিএম
আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ১২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

পরিচালক নয়, সভাপতি হয়েই বিসিবিতে ফিরতে চান তামিম

তামিম ইকবাল। ছবি : সংগৃহীত
তামিম ইকবাল। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে পরিচালক পদে নয়, সরাসরি সভাপতি হিসেবেই দায়িত্ব নিতে চান তামিম ইকবাল। দেশের সাবেক এই অধিনায়ক এরই মধ্যে ঢাকার প্রভাবশালী একাধিক ক্লাব কর্তাদের সমর্থন পেয়েছেন বলে দাবি দেশের একটি গণমাধ্যমের।

আগামী ১ সেপ্টেম্বর সিলেটে অনুষ্ঠিতব্য বোর্ড সভায় নির্বাচন কমিশন গঠনসহ নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। ধারণা করা হচ্ছে, সেপ্টেম্বরের শেষ ভাগ বা অক্টোবরের শুরুতেই হতে পারে ভোটযুদ্ধ।

বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ শেষ হচ্ছে অক্টোবরে। নিয়ম অনুযায়ী ৭৬ ক্লাব কাউন্সিলরের ভোটে ১২ পরিচালক নির্বাচিত হবেন, আর সেই পরিচালকদের ভোটেই নির্ধারিত হবে নতুন সভাপতি। এরই মধ্যে বসুন্ধরা গ্রুপের অন্তর্ভুক্ত ১৮ ক্লাবের সমর্থন পেয়েছেন তামিম, যা তাকে সভাপতির দৌড়ে এগিয়ে রাখছে। কাউন্সিলর পদে থাকার কারণে তার জন্য পরিচালক হওয়ার পথও খোলা।

তবে সভাপতি পদে লড়াইয়ে প্রতিদ্বন্দ্বী হিসেবে সামনে আসতে পারেন সাবেক অধিনায়ক ও বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ক্রীড়া পরিষদের কোটা থাকায় পরিচালক পদে লড়াই নিয়ে তার কোনো দুশ্চিন্তা নেই। তবে বর্তমান পরিচালকদের পূর্ণ সমর্থন না পেলে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াতেও পারেন।

এ ছাড়া দৌড়ে আছেন আরেক সাবেক অধিনায়ক ও বিসিবি থেকে বের করে দেওয়া সভাপতি ফারুক আহমেদ। যদিও অতীত অভিজ্ঞতা এবং ভোটভিত্তিক সমর্থন বিবেচনায় সভাপতি প্রার্থিতায় তিনি তুলনামূলকভাবে পিছিয়ে।

সব মিলিয়ে বিসিবির সভাপতি পদ নিয়ে চলছে নেপথ্যের হিসাব-নিকাশ। এর সঙ্গে জাতীয় রাজনীতির সমীকরণও বড় প্রভাব ফেলতে পারে। কারণ ক্ষমতাসীন রাজনৈতিক দল বদল হলে বোর্ড সভাপতির পদেও আসতে পারে পরিবর্তন। সেক্ষেত্রে রাজনীতির বাইরের মানুষ বুলবুলের জন্য পরিস্থিতি হয়ে উঠতে পারে কঠিন।

অতএব, নির্বাচনী লড়াইয়ের আনুষ্ঠানিক তপশিল ঘোষণার আগেই পরিষ্কার—তামিম ইকবাল চাইছেন নেতৃত্বের শীর্ষে বসে ক্রিকেট বোর্ডে ফিরে আসতে। এখন কেবল দেখার বিষয়, ভোটের অঙ্ক শেষ পর্যন্ত কোন প্রার্থীর পক্ষে যায়।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিএসসিতে বিশ্বকাপের খেলা দেখতে এসে প্রাইভেট কার খোয়ালেন দর্শক

যুদ্ধ শুরু হওয়ার পর মোজতবা খামেনির সঙ্গে এখনো সাক্ষাৎ হয়নি: আরাগচি

ফুটবল বিশ্বকাপ : গোল্ডেন বুট-বল-গ্লাভ জয়ের দৌড়ে এগিয়ে যারা

কাশিমপুর কারাগার থেকে পালানো কয়েদি রিম্পা গ্রেপ্তার

বন বিভাগের বিরুদ্ধে ১২০০ কমলা গাছ কাটার অভিযোগ

একই পরিবারের তিন নেতার আওয়ামী লীগ থেকে পদত্যাগ

মাদক ব্যবসার অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলনে কাঁদলেন স্বেচ্ছাসেবক দল নেতা

ডলার ছেড়ে চীনা মুদ্রার লেনদেন ব্যবস্থায় যোগ দিল লিবিয়া

বহরে আসছে ২১ নতুন উড়োজাহাজ, আন্তর্জাতিক রুটও বাড়াবে ইউএস–বাংলা

ইরানের যেকোনো হামলার জবাবে পূর্ণ শক্তি প্রয়োগের হুঁশিয়ারি ইসরায়েলের

১০

মহিষবোঝাই ভটভটি উল্টে নিহত ২

১১

মেহেন্দিগঞ্জে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

১২

স্পেন-আর্জেন্টিনার ফাইনাল ম্যাচ কখন, কোথায়? অনলাইনে ‘লাইভ’ দেখবেন যেভাবে

১৩

বিশ্বকাপ ট্রফি সম্পর্কে জানা-অজানা ৫ তথ্য

১৪

জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষ পড়ল ইসরায়েলে

১৫

মনিরামপুরে ভারী বর্ষণে সড়কে ধস

১৬

কোথায় আছেন মোজতবা খামেনি?

১৭

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই কৃষকের

১৮

বিশ্বকাপ ফাইনালের এক টিকিটের দাম ৭৪ লাখ, দেখবেন কারা?

১৯

বুলেট ট্রেনে চীনের সহযোগিতার আগ্রহ, রাষ্ট্রদূতকে সিসিসিআই সভাপতির ধন্যবাদ

২০
X